Suniel Shetty: 'ওয়েলকাম টু দ্যা জঙ্গল' সাফল্যেই হবে ম্যাজিক! ‘হেরাফেরি ৩’ নিয়ে আশাবাদী সুনীল
Suniel Shetty: হিন্দি দর্শকরা কমেডিকে অন্যরকমভাবে দেখা শুরু করেছিলেন হেরা ফেরি ছবির হাত ধরে। এই সিনেমার হাত ধরেই প্রথম কমেডি ঘরনায় অভিনয় করতে শুরু করেন অক্ষয় সুনীলরা।
Suniel Shetty: হিন্দি দর্শকরা কমেডিকে অন্যরকমভাবে দেখা শুরু করেছিলেন হেরা ফেরি ছবির হাত ধরে। এই সিনেমার হাত ধরেই প্রথম কমেডি ঘরনায় অভিনয় করতে শুরু করেন অক্ষয়-সুনীলরা। ‘বাবু রাও’ চরিত্রটি হয়ে ওঠে একটি আইকনিক চরিত্র। ছবির দুটি পর্ব মুক্তি পাওয়ার পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তৃতীয় পর্বের জন্য, কিন্তু সেটি একের পর এক জটিলতায় আটকে যাচ্ছে।
‘হেরাফেরি ৩’ নিয়ে আশাবাদী সুনীল
তবে সম্প্রতি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিটির অসাধারণ সাফল্যের পর সুনীল শেট্টি আশাবাদী আগামী দিনে ‘ফেরা ফেরি ৩’ নিয়ে যত সমস্যা তৈরি হয়েছে তা সব মিটে যাবে। যে কোন সিনেমার সাফল্যই ইন্ডাস্ট্রির সাফল্য বলেই মনে করেন অভিনেতা আর তাই তিনি আগামী দিনের চান আরো অনেক বিনোদনমূলক ছবি যাতে মুক্তি পায় বড়পর্দায়।
‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন প্রায় ২৪ জন কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী। এত তারকার মধ্যেও নিজের কাজকে আলাদা করে তুলে ধরাটাই অন্যতম সাফল্য বলে মনে করেন সুনীল। এই ধরনের ছবি সাফল্যও আবার দর্শকদের মনে নিজের জায়গা করে নেওয়ার একটি রাস্তা, মত অভিনেতার।
অভিনেতা মনে করেন, শুধু বড় পর্দা কেন ওটিটি প্লাটফর্মেও ৯০ দশকের অভিনেতা অভিনেত্রীরা আবার জাদু দেখাতে শুরু করেছেন। দর্শকরা তাদের চেনা অভিনেতা অভিনেত্রীদের আবার নতুন করে আবিষ্কার করতে পারছেন। তাই আগামী দিনেও ‘হেরা ফেরি ৩’ নিয়ম আশাবাদী অভিনেতা। তিনি চান এই ছবিটি মুক্তি পেলে আবার দর্শকদের কাছে একটি নিখাদ আনন্দের ছবি পৌঁছে দেওয়া যাবে।
Home/Entertainment/Suniel Shetty: 'ওয়েলকাম টু দ্যা জঙ্গল' সাফল্যেই হবে ম্যাজিক! ‘হেরাফেরি ৩’ নিয়ে আশাবাদী সুনীল