না ফেরার দেশে দেবানন্দের ছেলে সুনীল আনন্দ, শোকের ছায়া বলিউডে
বলিউডে আবার শোকের ছায়া। ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেব আনন্দ পুত্র সুনীল আনন্দ। খুব সম্প্রতি লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে সেই হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন সুনীল।
বলিউডে আবার শোকের ছায়া। ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেব আনন্দ পুত্র সুনীল আনন্দ। খুব সম্প্রতি লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে সেই হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন সুনীল।
না ফেরার দেশে দেবানন্দের ছেলে সুনীল আনন্দ
সুনীল আনন্দের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেবানন্দের নাতনি এবং সুনীল আনন্দের ভাইজি জিনা নারাং। একটি বিবৃতি জারি করে তিনি সকলকে এই কঠিন সময়ে আন্তরিক হওয়ার অনুরোধ জানিয়েছেন। এই দুঃসময়ে পরিবারকে একান্ত সময় দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
আমেরিকান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করার পর বাবার মতো সিনেমায় পা রেখেছিলেন সুনীল আনন্দ। ১৯৮৪ সালে ‘আনন্দ অউর আনন্দ’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করলেও তেমন সফলতা অর্জন করতে পারেননি আনন্দ। অবশেষে ২০১১ সালে দেব আনন্দের মৃত্যুর পর তাঁর প্রযোজনা সংস্থা নবকেতন ফিল্মসের দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি।
প্রসঙ্গত, ২০১১ সালে ওই একই হাসপাতালে মারা গিয়েছিলেন দেব আনন্দ। ১৫ বছর পর আবার সেই একই পরিস্থিতি সম্মুখীন হল গোটা পরিবার। দেব আনন্দের মৃত্যুর পর থেকে লন্ডনেই থাকতেন সুনীল।
দেব আনন্দ ৭০ দশকের একজন সুপরিচিত এবং জনপ্রিয় অভিনেতা ছিলেন। ‘গাইড’, ‘হরে কৃষ্ণ হরে রাম’, ‘কালা পানি’, ‘প্রেম পূজারী’ সহ বহু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। দেব আনন্দ তাঁর ইউনিক স্টাইলের জন্য বিখ্যাত ছিলেন, যা হয়তো নকল করেছেন বহু মানুষ কিন্তু রপ্ত করতে পারেননি কেউ।
Home/Entertainment/না ফেরার দেশে দেবানন্দের ছেলে সুনীল আনন্দ, শোকের ছায়া বলিউডে