সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনীল পাল। সেই পর্বে সময় রায়না ও রণবীর এলাহাবাদিয়াও পৌঁছেছিলেন। সময় রায়না সুনীল পালকে প্রচণ্ডভাবে রোস্ট করেছিলেন। সেই পর্ব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকে বলেছিলেন যে সুনীল পালকে সেখানে ডাকা হয়েছিল এবং প্রায় একঘরে করা হয়েছিল। যেন মস্করা করতেই ডাকা হয় তাঁকে।

এবার সুনীল পালও এই বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন। সুনীল পাল বলেছিলেন যে, তাঁকে বলা হয়েছিল যে তাঁকে শোতে এসে স্ট্যান্ডআপ করতে হবে। সেই প্রস্তুতি নিয়েই তিনি সেখানে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাঁকে স্ট্যান্ড-আপ করতে দেওয়া হয়নি।
সূরজ কুমার পডকাস্টে সুনীল পালকে বলা হয়, ‘এপিসোডটি দেখার পর মনে হয়েছে পুরো পরিবেশ যেন একপাক্ষিক হয়ে গিয়েছিল এবং সবাই মিলে যেন আপনাকেই অপমান করছিল…’! এর উত্তরে সুনীল পাল বলেন, ‘ভালো, তুমি তাহলে লক্ষ্য করেছ যে পরিবেশটা একতরফা হয়ে গিয়েছিল। আমাকে যেন অভিমন্যুর মতো চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছিল।’
এরপর সুনীল পাল বলেন, অনেকেই সেই এপিসোডের রিভিউ করে মন্তব্য করেছেন যে, ইচ্ছে করেই তাঁর জোকসে হাসা হয়নি। যদিও তিনি এটাও মানতে রাজি যে হয়তো তাঁর কৌতুকে কম হাসাহাসি হয়েছে। এমনকী নবজ্যোত সিং সিধুকে নিয়েও ক্ষোভ উগড়ে দেন সুনীল পাল। বলে ওঠেন, ‘আমার জোকসে হাসবে না, কিন্তু ওর (সময় রায়না) ছোট্ট একটা জোকসে বেশি বেশি করে হেসে উঠবে! বলবে— 'মাইন্ড ব্লোয়িং, টু গুড ইয়ার!' নবজ্যোত সিং সিধু, যিনি ২০ বছর ধরে বড় বড় কমেডিয়ানদের শুনেছেন, সেই মানুষটাই ছোট্ট একটা জোকসে বলছেন— 'টু গুড। আজা গুরু গলে মিল। তুই তো কপিল। তুই নেক্সট কপিল'।’
সুনীল পালের ক্ষোভের হাত থেকে বাঁচতে পারেননি অর্চনা পুরাণ সিং-ও। তিনি বলেন, ‘আপনি যদি অর্চনাকে টাকা দেন, তবে তিনি খালি বাতাস দেখে হাসবেন এবং ওহ বাতাস কত ভালো। আর যদি দেখেন তিনি হাসছেন না, তাহলে কি আপনার মনে হবে না কোথাও যেন কোনো পরিকল্পনার রয়েছে!’
{{/usCountry}}সুনীল পালের ক্ষোভের হাত থেকে বাঁচতে পারেননি অর্চনা পুরাণ সিং-ও। তিনি বলেন, ‘আপনি যদি অর্চনাকে টাকা দেন, তবে তিনি খালি বাতাস দেখে হাসবেন এবং ওহ বাতাস কত ভালো। আর যদি দেখেন তিনি হাসছেন না, তাহলে কি আপনার মনে হবে না কোথাও যেন কোনো পরিকল্পনার রয়েছে!’
{{/usCountry}}তবে এত বিতর্কের মাঝেও সুনীল পাল স্পষ্ট করেন যে, তাঁদের মধ্যে ব্যক্তিগত কোনও মনোমালিন্য নেই। তিনি বলেন, দর্শকরা যা লক্ষ্য করেছেন, সেটাই বলেছেন। তিনি কাউকে দোষ দিতে চান না। আরও বলেন, ‘হতে পারে ওরা এমনই প্ল্যান করেছিল— সুনীল পালকে ডাকি, কারণ ও (সময় এবং নতুন কমেডিয়ানরা) যাদের রোস্ট করে, এবার তারাই ওকে রোস্ট করবে। তাহলে তো ব্যাপারটা 'মেড ফর ইচ আদার' হয়ে যায়। এটা যেন কৌরব-পাণ্ডবের লড়াই। ওদের ডাকো, তাহলেই যুদ্ধে মজা আসবে।’
এমনকী সুনীলের কথায় ফুটে ওঠে, নেটফ্লিক্সের কথাও। দাবি করেন, তাঁকে কিছুটা নিচু দেখানোর চেষ্টা করা হয়েছিল, কারণ নেটফ্লিক্স-এর আসল ‘হিরো’ এই নতুন প্রজন্মের কমেডিয়ান এবং ইউটিউবাররাই।
এখন দেখার সুনীলের এই মন্তব্যের পর কপিল শর্মা বা তাঁর টিমের পক্ষ থেকে কী জবাব আসে!