...
...
Next Story

‘অনেক কিছু সহ্য করেছি…’, ‘লক আপ’-এ এসেই গোবিন্দার গোপন কথা ফাঁস করলেন সুনিতা

Sunita Ahuja: গত ২৭ জুন ফারাহ খান এবং রিতেশ দেশমুখ সঞ্চালনায় শুরু হওয়া রিয়ালিটি শো লক আপ: সচ ইয়া সাজা- তে অংশগ্রহণ নিয়েছেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেই প্রথমেই বোমা ফাটিয়েছেন অভিনেত্রী। গোবিন্দার সম্পর্কে এমন কিছু তথ্য তিনি সামনে নিয়ে এসেছেন, যা এতদিন সকলের অজানা ছিল।

Published on: Jun 28, 2026, 12:43:50 IST
Advertisement

Sunita Ahuja: গত ২৭ জুন ফারাহ খান এবং রিতেশ দেশমুখ সঞ্চালনায় শুরু হওয়া রিয়ালিটি শো লক আপ: সচ ইয়া সাজা- তে অংশগ্রহণ নিয়েছেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেই প্রথমেই বোমা ফাটিয়েছেন অভিনেত্রী। গোবিন্দার সম্পর্কে এমন কিছু তথ্য তিনি সামনে নিয়ে এসেছেন, যা এতদিন সকলের অজানা ছিল।

‘লক আপ’-এ এসেই গোবিন্দার গোপন কথা ফাঁস করলেন সুনিতা
‘লক আপ’-এ এসেই গোবিন্দার গোপন কথা ফাঁস করলেন সুনিতা

অনুষ্ঠানে ফারাহ সুনিতাকে তাঁর পুরনো একটি বক্তব্য তুলে ধরেন যেখানে সুনিতা বলেছিলেন, ‘আমি গোবিন্দার মতো ছেলে চাই কিন্তু ওর মত আমি চাই না।’ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কথা বলতে বলায় সুনিতা বলেন, ‘আমি এতদিন অনেক কিছু সহ্য করেছি। আমার স্বামী জীবনে এত পরকীয়া করেছে, যে সেটা গোনা সম্ভব নয়। তাও আমি মানিয়ে নিয়েছি কারণ নায়ক নায়িকাদের মধ্যে এটা হতেই থাকে। সবকিছু জেনেও আমি এত বছর ওর সঙ্গে ছিলাম, ওর পাশে।’

আরও পড়ুন: বিগ বস আনছেন প্রিন্স অফ কলকাতা, স্টার জলসার ময়দানে সৌরভের ছক্কা

এরপর গোবিন্দার পায়ে গুলি লাগার বিষয়ে কথা বলতে গিয়ে সুনিতা বলেন, ‘আপনারা তো সবাই জানেন ওর হাঁটুতে গুলি লেগেছিল। একটা গুলি তখনই লাগে যখন জীবনে অন্য কেউ চলে আসে। ওই কথাটা কিন্তু আমি মিথ্যে বলিনি। আমি কিন্তু কখনোই আমার লক্ষ্য মিস করি না।’

গোবিন্দা ও সুনিতা আহুজা সম্পর্কে

গোবিন্দা ও সুনিতা আহুজা ১৯৮৭ সালে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন, যখন গোবিন্দা তখনও বলিউডের তারকা হয়ে ওঠেননি। এই দম্পতি প্রায় দুই বছর তাদের বিয়ে গোপন রাখেন এবং পরে তাদের কন্যা টিনা আহুজার জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আনেন। তাদের একসঙ্গে টিনা ও যশবর্ধন আহুজা নামে দুই সন্তান রয়েছে।

১৯৮০-এর দশকের শেষের দিকে এবং ১৯৯০-এর দশকের শুরুতে অভিনেত্রী নীলমের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্বকে ঘিরে গুঞ্জন ছড়িয়েছিল। ওই বছরে গোবিন্দা এক তরুণী মারাঠি অভিনেত্রীর সঙ্গে জড়িত বলে নতুন গুজব ছড়িয়ে পড়ে। সুনিতা বছরের পর বছর ধরে প্রকাশ্যে পরস্পরবিরোধী মন্তব্য করেছেন, কখনও কখনও ইঙ্গিত দিয়েছেন যে বিশ্বাসঘাতকতা তাদের দাম্পত্য জীবনে যন্ত্রণা সৃষ্টি করেছিল।

আরও পড়ুন: এবার মিনি সিরিজে দেখা যাবে ঊষসীকে, কার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?

লক আপ সিজন ২ সম্পর্কে

ফারাহ খান এবং রিতেশ দেশমুখের সঞ্চালনায় এই শো-তে রাম কাপুর, ধীরাজ ধূপার, হর্ষদ চোপড়া এবং শিবাঙ্গী জোশীর মতো অভিনেতাদের পাশাপাশি শ্রেয়া কালরা, যোগেশ রাওয়াত, আকাঙ্ক্ষা চৌধুরী সহ অন্যান্য রিয়্যালিটি টিভি ব্যক্তিত্বরাও অংশ নেন। শো-টি নেটফ্লিক্সে দেখা যায় এবং এর নতুন পর্বগুলো প্রতি শনিবার থেকে বুধবার রাত ৮টায় মুক্তি পায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe