...
...
Next Story

গোবিন্দার পরকীয়ার কথা উঠতেই শিল্পার ওপর বিরক্ত সুনিতা, কী বললেন তিনি?

গত বছর থেকে গোবিন্দার পরকীয়া নিয়ে একাধিকবার সরব হয়েছেন তিনি। চলতি বছরেও বারবার বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনাম ছিনিয়ে নেন গোবিন্দার স্ত্রী। কিন্তু লক আপ ঘরে প্রবেশ করে একদম অন্যরকম সুরে কথা বলতে শোনা গেল সুনিতাকে।

Published on: Jul 7, 2026, 17:07:28 IST
Advertisement

গত বছর থেকে গোবিন্দার পরকীয়া নিয়ে একাধিকবার সরব হয়েছেন তিনি। চলতি বছরেও বারবার বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনাম ছিনিয়ে নেন গোবিন্দার স্ত্রী। কিন্তু লক আপ ঘরে প্রবেশ করে একদম অন্যরকম সুরে কথা বলতে শোনা গেল সুনিতাকে।

গোবিন্দার পরকীয়ার কথা উঠতেই শিল্পার ওপর বিরক্ত সুনিতা,
গোবিন্দার পরকীয়ার কথা উঠতেই শিল্পার ওপর বিরক্ত সুনিতা,

লক আপ অনুষ্ঠানে যোগ দেওয়ার পরেই একের পর এক বিবাদে জড়িয়ে পড়েন সুনিতা। সম্প্রতি শিল্পা শিন্ডের সঙ্গেও সমস্যায় জড়ান তিনি। গোবিন্দার পরকীয়া নিয়ে প্রশ্ন তুলতেই শিল্পার ওপর রেগে যান সুনিতা।


আরও পড়ুন: বহুদিন পর আবার একসঙ্গে সোহিনী-ইন্দ্রাশীষ, কোন সিরিজে দেখা যাবে তাঁদের?

শিল্পার সঙ্গে সুনিতার বিবাদ প্রসঙ্গে

সুনিতাকে শিল্পা বলেন, গোবিন্দার প্রচুর ভক্ত রয়েছে। আপনি কিভাবে এমন কথা বলতে পারেন। আপনি এরকম কি করে করলেন? আপনি কি গোবিন্দাকে নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেন? আপনার তো কিছু বলা ঠিক না।

শিল্পার এই প্রশ্নের উত্তরে সুনিতা বলেন, উনি আমার স্বামী। অন্য কারোর তাকে নিয়ে মন্তব্য করার অধিকার নেই। আমি ওর স্ত্রী। আমার পরিবার নিয়ে কথা বলবে না। যদিও এটা করে তাহলে আমি ওকে দেখাবো যে এর মূল্য কি।

গোবিন্দা ও সুনিতা ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান—টিনা আহুজা ও যশবর্ধন আহুজা। কর্মজীবন জুড়ে গোবিন্দের নাম বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে। সবচেয়ে আলোচিত গুজবটি ছিল ১৯৮০-এর দশকের শেষভাগ এবং ১৯৯০-এর দশকের শুরুর দিকে অভিনেত্রী নীলমের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্বকে ঘিরে।

আরও পড়ুন: 'আমরা তো শুধু অভিনয় দেখব...', রাজকুমারের সঙ্গে মিল প্রসঙ্গে যা বললেন সৌরভ

সাম্প্রতিক বছরগুলোতে, গোবিন্দের এক তরুণী মারাঠি অভিনেত্রীর সঙ্গে জড়িত থাকার নতুন গুজব ছড়িয়ে পড়ে। সুনিতা বছরের পর বছর ধরে প্রকাশ্যে পরস্পরবিরোধী মন্তব্য করেছেন, কখনও কখনও ইঙ্গিত দিয়েছেন যে বিশ্বাসঘাতকতাই তাঁদের দাম্পত্য জীবনে কষ্টের কারণ হয়েছিল।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe