...
...
Next Story

Sunny Leone: সত্যি কি মন্দারমণিতে সানি লিওনি? ‘চাউলখোলা নামলাম, দীঘা আর যাব না…’, মস্করা নেটপাড়ার

হাতে ১-২ দিন ছুটি হোক বা জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীর উদযাপন, মানুষ ছুটে চলে যান মেদিনীপুরের এই সমুদ্র সৈকতে। তবে সেখানে যে সানি লিওনি আসতে পারে কে ভেবেছিল!

Published on: Jul 14, 2026 04:30 PM IST
Advertisement

বাঙালির বিশেষ করে কলকাতার আশেপাশের মানুষের ছুটি কাটানোর ঠিকানা হিসেবে জনপ্রিয় মন্দারমণি। হাতে ১-২ দিন ছুটি হোক বা জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীর উদযাপন, মানুষ ছুটে চলে যান মেদিনীপুরের এই সমুদ্র সৈকতে। তবে সেখানে যে সানি লিওনি আসতে পারে কে ভেবেছিল!

মন্দারমণিতে সানি লিওনি।
মন্দারমণিতে সানি লিওনি।

সমুদ্র সৈকত থেকে মঙ্গলবার একটি ছবি শেয়ার করে নেন সানি। পরে আছেন সবুজ রঙের প্রিন্টেড শ্রাগ আর হট প্যান্ট, সঙ্গে লাইম গ্রিন রঙের ব্রালেট। ছবির ক্যাপশনে সানি লিখলেন, ‘মন্দারমণি মুড’। এমনকী হ্যাশট্যাগে তিনি #mandarmani-ও লেখেন। আর মাত্র কয়েকঘণ্টায় এই ছবি তুমুল ভাইরাল হয়। অনেকেই মনে করছেন স্প্লিটসভিলা-র শ্যুটের কারণে এসেছেন সানি। যদিও সেরকম কোনো অফিসিয়াল খবর নেই। এর আগেও সানি-র পোস্টে ছিল মন্দারমণির আভাস। শনিবারে লিখেছিলেন, ‘মলদ্বীপ নাকি মন্দারমনি?’

মজার মজার মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট বক্স। একন লিখেছেন, ‘দীঘাতেও আসছ নাকি দিদি?’ আরেকজন লিখলেন, ‘ফেরার সময় দেখা করে যেও, আমি চাউলখোলাতে আছি।’ আরেকটি কমেন্টে লেখা হয়, ‘শিল্প পরে হবে, 'সানি' তো এল… এবারে মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন।’ অন্যজন লিখলেন, ‘গোটা বঙ্গবাসী এখন মান্দারমনির দিকে যাচ্ছে’। এমনিতেই একটানা বৃষ্টিতে ভিজে স্যাঁতসেতে শহর কলকাতা। তারই মাঝে বাঙালির মনে একরাশ আনন্দ এনে দিয়েছে সানি লিওনির এই পোস্ট।

ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী সানি লিওনির কেরিয়ার নিঃসন্দেহে বৈচিত্র্যময়। মূলত অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কাজ করা শুরু সানির, তবে সেখান থেকেই পা রাখা বলিউডে। প্রথম ভাগ নিয়েছিলেন বিগ বসে। ২০১২ সালে পরিচালক পূজা ভাটের জিসম ২ সিনেমার মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি। এরপর তিনি 'জ্যাকপট', 'রাগিনী এমএমএস ২', 'এক পহেলি লীলা' এবং 'ওয়ান নাইট স্ট্যান্ড'-এর মতো কিছু বলিউড সিনেমায় কাজ করেন। শাহরুখ খানের 'রাইস' সিনেমায় একটি আইটেম ডান্সও করেছিলেন সানি। দীর্ঘদিন ধরে তিনি এমটিভি-র রিয়েলিটি শো স্প্লিটসভিলা-র সঙ্গেও যুক্ত রয়েছেন।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe