...
...
Next Story

Dev: বাবা-মা'র জন্য দেবের উপহার! নতুন সদস্য়কে ঘরে আনলেন নায়ক, দাম কত জানেন?

বাবা-মায়ের মুখে চওড়া হাসি ও দেবের মেজাজি পোজ- ভাইরাল অধিকারী পরিবারের মিষ্টি ফ্রেম।

Published on: Sep 19, 2026, 11:00:37 IST
Advertisement

পর্দার ‘সুপারস্টার’ তো বটেই, বাস্তব জীবনেও তিনি একজন একনিষ্ঠ ‘আদর্শ ছেলে’! বাবা-মায়ের স্বপ্ন এবং খুশির জন্য সর্বদা প্রস্তুত অভিনেতা তথা তারকা সাংসদ দেব (দীপক অধিকারী)। এবার বাবা গুরুপদ অধিকারী ও মা মৌসুমী অধিকারীর জন্য এক দারুণ উপহার কিনে আনলেন অভিনেতা।

বাবা-মা'র জন্য দেবের উপহার! নতুন সদস্য়কে ঘরে আনলেন নায়ক,‘লাল পরী’র দাম কত জানেন?
বাবা-মা'র জন্য দেবের উপহার! নতুন সদস্য়কে ঘরে আনলেন নায়ক,‘লাল পরী’র দাম কত জানেন?

বাবা-মাকে মহিন্দ্রার নতুন ফ্ল্যাগশিপ ইলেকট্রিক এসইউভি Mahindra XEV 9e সারপ্রাইজ উপহার দিলেন দেব!

লাল টুকটুকে গাড়ির সামনে দেব ও তাঁর পরিবার

সোশ্যাল মিডিয়ায় দেবের শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, নতুন ইলেকট্রিক গাড়ির সামনে দাঁড়িয়ে বেজায় খুশি তারকা ও তাঁর পরিবার। গাড়িটির ওপর ঝোলানো রয়েছে ফুলের মালা। দেবের পরনে সাধারণ টি-শার্ট ও জিন্স, আর মায়ের পরনে লাল পাড় শাড়ি। বাবা-মায়ের মুখে চওড়া হাসি ও দেবের মেজাজি পোজ সোশ্যাল মিডিয়ায় আসতেই ভক্তদের ভালোবাসায় ভরে উঠেছে কমেন্ট বক্স।

গাড়ির বাজারদর ও ফিচার

দেব তাঁর বাবা-মায়ের জন্য যে কুপে-স্টাইলের প্রিমিয়াম Mahindra XEV 9e বেছে নিয়েছেন, বাজারে সেটি আধুনিক ফিচার এবং দুর্দান্ত রেঞ্জের জন্য বেশ জনপ্রিয়। ভারতের বাজারে Mahindra XEV 9e-এর বিভিন্ন ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম প্রায় ২১.৯০ লাখ টাকা থেকে ৩০.৫০ লাখ টাকা পর্যন্ত।

অন-রোড মূল্য (On-Road Price): ট্যাক্স, ইন্স্যুরেন্স এবং অন্যান্য চার্জ যুক্ত করে কলকাতা বা পশ্চিমবঙ্গ এলাকায় এর অন-রোড দাম আনুমানিক ২৩.২০ লাখ টাকা থেকে ৩২.৩০ লাখ টাকা (ভ্যারিয়েন্ট ভেদে) পর্যন্ত হতে পারে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks