টেলিপাড়ায় সম্পর্কের সমীকরণ সবসময়ই বেশ চমকপ্রদ এবং বৈচিত্র্যময়। তবে এবার স্টার জলসার পর্দায় যা ঘটতে চলেছে, তা এককথায় অবিশ্বাস্য এবং নজিরবিহীন! একই মেগা ধারাবাহিকে এবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন আদৃত রায় (Adrit Roy) এবং রবি সাউ (Ravi Shaw), এই দুই নায়কের সুতো জুড়ে রয়েছে সুপ্রিয়া মণ্ডলের সাথে। একটা সময় সুপ্রিয়ার সঙ্গে প্রেম সম্পর্ক ছিল আদৃতের। আর সেটা কোনও ক্যাজুয়াল প্রেম ছিল না, এক দশকেরও বেশি সময় প্রণয় ডোরে আবদ্ধ ছিলেন তাঁরা। দুজনের বিয়ের দিনও পাকা ছিল। আর সেই সুপ্রিয়ারই বর্তমান স্বামী রবি সাউ।

বাস্তব জীবনের এই অদ্ভুত সমীকরণ এবার রূপোলী পর্দার হাত ধরে এক ফ্রেমে বন্দি হতে চলেছে, যা নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ার অন্দরমহলে চর্চা তুঙ্গে।
অতীতের সেই ভাঙা সম্পর্ক ও নতুন জীবন
টলিউডের জনপ্রিয় অভিনেতা আদৃত রায়ের সঙ্গে সুপ্রিয়া মন্ডলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের বিয়ে নিয়ে টেলিপাড়ায় মাতামাতিও কম ছিল না। পাকা দেখা থেকে শুরু করে জাঁকজমকপূর্ণ আংটিবদল—সবটাই সম্পন্ন হয়েছিল তাঁদের। কিন্তু ২০২১ সালে এক অনাকাঙ্ক্ষিত মোড়ে হঠাৎ করেই ভেঙে যায় তাঁদের সেই বহুচর্চিত বিয়ে। আচকাই আদৃতের জীবনে এন্ট্রি কৌশাম্বির। মিঠাই শেষ হতে না হতেই সাত পাক ঘোরেন পর্দার দিদি-ভাই। এরপর ২০২২ সালে সুপ্রিয়া আবারও অন্য একজনের সঙ্গে আংটিবদল করলেও, অজানা কারণে সেই সম্পর্কও টেকেনি। সমস্ত চড়াই-উতরাই পার করে অবশেষে ২০২৫ সালে অভিনেতা রবি শ-এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সুপ্রিয়া। বর্তমানে রবি ও সুপ্রিয়া সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।
নতুন ধারাবাহিক ‘কুমকুম’-এ মুখোমুখি প্রাক্তন ও বর্তমান
{{/usCountry}}নতুন ধারাবাহিক ‘কুমকুম’-এ মুখোমুখি প্রাক্তন ও বর্তমান
{{/usCountry}}বাস্তব জীবনের এই অতীত এবং বর্তমানের সমীকরণ এবার রূপোলী পর্দায় এক অদ্ভুত সংযোগ তৈরি করেছে। স্টার জলসায় সবেমাত্র জাঁকজমকভাবে লঞ্চ হয়েছে নতুন মেগা ধারাবাহিক কুমকুম। এই মেগাতে প্রধান নায়ক ‘ঈশান’-এর ভূমিকায় ছোটপর্দায় ধামাকাদার কামব্যাক করেছেন স্বয়ং আদৃত রায়।
ধারাবাহিকের প্রথম পর্বের রেশ কাটতে না কাটতেই, দ্বিতীয় পর্বেই গল্পে এন্ট্রি নিয়েছেন সুপ্রিয়ার বর্তমান স্বামী রবি সাউ! এই ধারাবাহিকে ‘কার্তিক’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে রবিকে। এর আগে তেঁতুলপাতা ধারাবাহিকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল রবিকে।
পর্দার পেছনের গুঞ্জন ও দর্শকদের কৌতুহল
বাস্তব জীবনের প্রাক্তন এবং বর্তমান যখন একই ধারাবাহিকের হাত ধরে পরস্পরের মুখোমুখি, তখন পর্দার রসায়ন এবং পর্দার পেছনের গুঞ্জন যে টলিপাড়ার পারদ আরও বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য। ঈশান আর কার্তিকের এই অন-স্ক্রিন যুগলবন্দি এবং তাঁদের অভিনয় দক্ষতা দর্শকদের কতটা টানে এবং টিআরপি তালিকায় কেমন প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।