...
...
Next Story

Sushmita-Saheb: সাক্ষী ভিক্টোরিয়া মেমোরিয়াল আর কলকাতার পড়ন্ত বিকেল, সাহেবের বাহুডোরে সুস্মিতা!

Sushmita-Saheb: নিজেদের সম্পর্কের রসায়ন নিয়ে কোনোদিনই লুকোছাপা করেননি তাঁরা। তবে এবার সবলীলতার সমস্ত গণ্ডি পেরিয়ে এক্কেবারে বলিউডি কায়দায় ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ অবতারে ধরা দিলেন এই যুগল।

Published on: Jul 17, 2026, 10:54:10 IST
Advertisement

‘কথা’-র ‘এভি’ তথা অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দে-র সম্পর্কের রসায়ন এখন নেটপাড়ার হট টপিক। সম্প্রতি কলকাতার এক বহুতলের রুফটপ থেকে একটি মোহময়ী ছবি শেয়ার করেছেন তাঁরা। পটভূমিতে সেন্ট পলস ক্যাথেড্রাল এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপর উপচে পড়া পড়ন্ত বিকেলের সোনালী রোদ। সাহেবের বাহুডোরে আবদ্ধ সুস্মিতার এই ছবিটির ক্যাপশনে লেখা ছিল— ‘আমরা বিকেল থেকে কিছুটা সোনা ধার করলাম’।

পড়ন্ত বিকেলে সাহেবের বাহুডোরে সুস্মিতা! বাগদান পরও ভেঙেছিল ‘কথা’ নায়িকার অতীত সম্পর্ক, কেন?
পড়ন্ত বিকেলে সাহেবের বাহুডোরে সুস্মিতা! বাগদান পরও ভেঙেছিল ‘কথা’ নায়িকার অতীত সম্পর্ক, কেন?

সাহেবের সাথে নতুন রসায়ন ও ক্যাপশনের ম্যাজিক

পর্দায় সাহেব ও সুস্মিতার অন-স্ক্রিন কেমিস্ট্রি বরাবরই দর্শকদের পছন্দের। তবে এই নতুন ছবিটির পর তাঁদের বাস্তব জীবনের সমীকরণ নিয়েও গুঞ্জন জোরদার হয়েছে। পড়ন্ত বিকেলের ব্যাকগ্রাউন্ডে দুজনকে যেভাবে একে অপরের সাথে জড়িয়ে থাকতে দেখা গেছে, তা যেন কোনো রূপকথার চেয়ে কম নয়। নেটিজেনদের একাংশ তো ইতিমধ্যেই এই জুটিকে টলিপাড়ার ‘নতুন লাভবার্ডস’ বলে তকমা দিতে শুরু করেছেন।

নিজেদের সম্পর্কের রসায়ন নিয়ে কোনোদিনই লুকোছাপা করেননি তাঁরা। তবে এবার সবলীলতার সমস্ত গণ্ডি পেরিয়ে এক্কেবারে বলিউডি কায়দায় ‘হট অ্যান্ড হ্যাপেনিং’ অবতারে ধরা দিলেন এই যুগল।

এই রোমান্টিক ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মনে যেমন আনন্দের জোয়ার, সবার মনেই প্রশ্ন- ‘বিয়েটা কবে করছো?’ পেশাদার জীবন হোক বা ব্যক্তিগত জীবনের রোম্যান্স— সুস্মিতা যে প্রতিটা ক্ষেত্রেই ছক্কা হাঁকাচ্ছেন, তা এই ছবিই স্পষ্ট করে দিল।

আপতত ছোটপর্দায় কামব্যাকের জন্য প্রস্তুত সুস্মিতা। স্টার জলসায় তিলোত্তমা রূপে দেখা যাবে তাঁকে। বিপরীতে নবাগত নায়ক সৌম্যদীপ দত্ত। ওদিকে সাহেবকে আপাতত দেখা যাচ্ছে একই চ্যানেলের অপর মেগা গঙ্গায়।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe