...
...
Next Story

‘আমরাও উপভোগ করছি…’! সাহেবের সঙ্গে প্রেমের কথা উঠতেই বলল সুস্মিতা, প্রেমটা কনফার্ম?

টলিপাড়ার অনেকেই বলাবলি করছে যে, প্রেম করছেন সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে। অর্থাৎ কথা সিরিয়ালের নায়ক-নায়িকা কথাকলি গুহ ও অগ্নিভ গুহ।

Published on: May 30, 2025, 22:44:00 IST
By | Written by , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
Prefer HTon Google
Advertisement

টলিপাড়ার কোনো খবরই নাকি বেশিদিন চাপা থাকে না! আর তা যদি প্রেমের হয়, তাহলে তো কথাই নেই। আপাতত যেমন অনেকেই বলাবলি করছে যে, প্রেম করছেন সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে। অর্থাৎ কথা সিরিয়ালের নায়ক-নায়িকা কথাকলি গুহ ও অগ্নিভ গুহ।

সত্যিই কি প্রেম করছেন সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে।
সত্যিই কি প্রেম করছেন সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে।

ধারাবাহিকের বিটিএস (বিহাইন্ড দ্য সিন) ভিডিয়ো হোক বা সাক্ষাৎকার, একাধিকবার ভক্তদের নজরে এসেছে দুজনের ঘনিষ্ঠতা। এখানেই শেষ নয়, হোলি পার্টি হোক বা হানি সিং-এর কনসার্ট, একসঙ্গে বহুবার দেখা গিয়েছে দুই তারকাকে। এদিকে, কথা চালাকালীন দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেও বাগদান ভেঙেছিল সুস্মিতার।

আরও পড়ুন: ২বার ডিভোর্স, ২৪ বছরের বড় কাঞ্চনকে জামাই হিসেবে পছন্দ ছিল শ্রীময়ীর মায়ের? জবাব এল, ‘প্রথমটায় মেনে নিতে পারিনি, কিন্তু…’

সত্যিই কি সাহেব-সুস্মিতা প্রেম করছেন? সম্প্রতি আনন্দবাজরের কাছে মুখ খুললেন কথা-নায়িকা। বলতে শোনা গেল, ‘বন্ধুরা মাঝে মাঝেই মজা করে। আমরাও উপভোগও করছি।’ সঙ্গে স্পষ্ট করলেন যে, আদৌ তাঁরা সম্পর্কে আছেন কি নেই, তা নিয়ে কথা বলতে চান না। বরং সময়ের হাতে ছেড়ে দিয়েছেন সবটা।

আরও পড়ুন: থাকবে Z+ সিকিউরিটি, ট্যাপ করা হবে ফোন, ‘কিউকি সাস ভি ২’-র শুটিং সেটে স্মৃতি ইরানি ফিরতেই কড়াকড়ি

আরও পড়ুন: বিগ বস ১৯-এ থাকছেন এই টিভি-দম্পতি! একতা কাপুরের সঙ্গে বেজায় ঝামেলা, বলুন তো কে?

প্রেম করছেন সাহেব-সুস্মিতা?

২০২৪ সালের মাঝামাঝি সুস্মিতা দে-র প্রেম ভাঙার খবর এসেছিল। শুধু প্রেম বললে ভুল হবে, অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার। এখানেই শেষ নয়, দুজনে একসঙ্গে থাকবেন বলে, একটি ফ্ল্যাটও কিনেছিলেন। আর এই সম্পর্ক ভাঙার পর থেকেই, টলিউডে রটে কথা নায়ক সাহেব ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতাই নাকি এই সম্পর্ক ভাঙার পিছনে।

এমনকী, এই প্রেম ভাঙার পর একের পর এক ইঙ্গিতবাহী কথাও লেখেন অনির্বাণ রায়। একটি পোস্টে সুস্মিতার প্রাক্তনকে লিখতে দেখা গিয়েছিল, ‘ভদ্রতার খাতিরে চুপ করে আছি। আমি মুখ খুলতে বাধ্য হলে,মুখ লোকানোর জায়গা পাবে তো?? I have enough Proof... That can d*str*y your ভালো মানুষের মুখোশ। নোংরা চরিত্র টা সবার সামনের চলে আসবে।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe