শুধু শুভশ্রী নন, দেবের ছবিতে থাকবেন এই নায়িকাও

দেব শুভশ্রীর অনুরাগীরা এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দুর্গাপুজোর জন্য। কারণ আগামী দুর্গাপুজোতেই আবার বড় পর্দায় একসঙ্গে দুটি বাঁধতে দেখতে পাওয়া যাবে দেব-শুভশ্রীকে। খুব সম্প্রতি শেষ হয়েছে ছবির শুটিং, এখন শুধু অপেক্ষা ছবি মুক্তির।

Published on: Aug 22, 2026, 16:30:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দেব শুভশ্রীর অনুরাগীরা এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দুর্গাপুজোর জন্য। কারণ আগামী দুর্গাপুজোতেই আবার বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে দেখতে পাওয়া যাবে দেব-শুভশ্রীকে। খুব সম্প্রতি শেষ হয়েছে ছবির শুটিং, এখন শুধু অপেক্ষা ছবি মুক্তির।

দেবের ছবিতে থাকবেন এই নায়িকাও
দেবের ছবিতে থাকবেন এই নায়িকাও

এই সিনেমার পরিচালক দেব। এই ছবির মাধ্যমেই তিনি প্রথম পরিচালকের আসনে বসলেন। সিনেমায় দেব-শুভশ্রীর সঙ্গে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। তবে ছবিতে শুধুমাত্র শুভশ্রী নন, থাকবেন আরও এক অভিনেত্রী।

আরও পড়ুন: 'ইন্ডাস্ট্রির মানে শুধুই উত্তম কুমার', প্রসেনজিৎকে কি খোঁচা দিলেন দেবশ্রী?

ইতিমধ্যেই তিনি একাধিক ছবিতে কাজ করেছেন। তবে তিনি বেশি পরিচিত মডেল হিসেবে। ২০১৯ সালে মিস ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল হয়েছিলেন তিনি। মডেল তথা অভিনেত্রী সুস্মিতা রায় এবার কাজ করার সুযোগ পেলেন দেবের সিনেমায়।

খবরটি শেয়ার করেছেন সুস্মিতা নিজেই। ‘দেশু ৭’- এর র‍্যাপ আপ পার্টির বেশ কিছু ছবি শেয়ার করে সুস্মিতা লেখেন, জীবনের এই অধ্যায়ের নাম ‘দেশু ৭’। ছোট্ট সুস্মিতা ভীষণ কৃতজ্ঞ এই সুযোগ পাওয়ার জন্য। এই আইকনিক জুটি আবার ফিরতে চলেছে, তাঁদের এই সফরের সঙ্গী হতে পারা বা সাক্ষী হয়ে থাকতে পারা অনেক বড় ব্যাপার। ওঁদের সঙ্গে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ দেব, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস।

আরও পড়ুন: 'মেরুদন্ড হোক শক্ত, লড়াইটা কঠিন...', অনিন্দিতার কোন লড়াইয়ের কথা বললেন সুদীপ?

প্রসঙ্গত, শুটিং শেষের দিন দেবকে নিয়ে আবেগ তাড়িত একটি পোস্ট করেছিলেন শুভশ্রী। পোস্টে শুধু অভিনেতা দেব নয়, পরিচালক দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অভিনেত্রী। এছাড়াও শুটিং শেষে লাদাখ থেকে একটি ভিডিও পোস্ট করেছিলেন দেব যেখানে শুভশ্রী সঙ্গে কবে আইবে আমার পালারে গানটির সাথে নাচ করতে দেখা যায় দুজনকে।