ভিডিয়ো দেখে শোরগোল, বাগদান সেরেছেন সাহেব-সুস্মিতা? ‘এ সব কথা…’, মুখ খুললেন নায়িকা
নেটপাড়া জুড়ে এখন তাঁদের প্রেমের চর্চা, কিন্তু সত্যি তাঁরা ভালোবাসায় বাধা পড়েছেন কিনা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। তবে তাঁরা সরাসরি কিছু প্রকাশ না করলেও তাঁদের নিয়ে দর্শক তথা অনুরাগীদের আলোচনার শেষ নেই। আর এই সব কিছুর মাঝেই গুঞ্জন তাঁরা নাকি বাগদান সেরেছেন?
নেটপাড়া জুড়ে এখন তাঁদের প্রেমের চর্চা, কিন্তু সত্যি তাঁরা ভালোবাসায় বাধা পড়েছেন কিনা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। তবে তাঁরা সরাসরি কিছু প্রকাশ না করলেও তাঁদের নিয়ে দর্শক তথা অনুরাগীদের আলোচনার শেষ নেই। আর এই সব কিছুর মাঝেই গুঞ্জন তাঁরা নাকি বাগদান সেরেছেন?
ভিডিয়ো দেখে শোরগোল,বাগদান সেরেছেন সাহেব-সুস্মিতা? ‘এ সব কথা…’, মুখ খুললেন নায়িকা
কিছুদিন আগে নায়িকা একটি রিল পোস্ট করেন। সেখানে 'কথা' পরিবারের পাশাপাশি, সাহেবের পরিবারকেও দেখা যায়। আর সবটা মিলিয়ে অনেকেই অনুমান করেন যে নায়ক-নায়িকা বুঝি বাগদান সেরে ফেলেছেন। সত্যি কি ধারাবাহিক শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই বাগদান সেরেছেন তাঁরা? এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘সবাই কি পাগল হয়ে গিয়েছে! সবটাই ভুল খবর। দুর্গাপুজোর সময়ের একটা ভিডিয়ো পোস্ট করেছিলাম। তা দেখেই হয়তো সবাই ধরে নিয়েছেন এ সব কথা।’
বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের। বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ। সেই সূত্রেই আলাপ সুস্মিতার সঙ্গে। তাঁর ফটোশ্যুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা। প্রায়দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে। তাঁদের সম্পর্কের বয়স ছিল প্রায় ৫ বছর।
তবে 'কথা'য় কাজ শুরুর পর পর সুস্মিতা ও সাহেবকে নিয়ে নানা গুঞ্জন রটতে থাকতে। আর এই সবের মাঝেই সুস্মিতার প্রেম ভাঙার খবর প্রকাশ্যে আসে। এই প্রেম ভাঙার পর একের পর এক ইঙ্গিতবাহী কথাও লেখেন অনির্বাণ রায়।
এরপর সুস্মিতা সরাসরি মুখ না খুললেও ইঙ্গিতে বলেছিলেন, 'কোনও সম্পর্ক কোনও তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না। ওই মানুষ দুটোর বোঝাপড়া, পরিস্থিতি এইগুলোর জন্য়ই নষ্ট হয়। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না'।
Home/Entertainment/ভিডিয়ো দেখে শোরগোল, বাগদান সেরেছেন সাহেব-সুস্মিতা? ‘এ সব কথা…’, মুখ খুললেন নায়িকা