'যখন ডেটিং শুরু করে…', সদ্য বাবা-মা হওয়া ভিকি-ক্যাটের লাভ লাইফ নিয়ে বড় রহস্য ফাঁস কৃতির!
স্ত্রীর প্রতি ভিকির অগাধ ভালোবাসা। আর নায়ক ভালোবাসেন পাঞ্জাবি গান। এবার সেই নিয়েই টুইঙ্কল এবং কাজলের চ্যাট শোতে, একটি মজার গল্প শেয়ার করেছেন তিনি।
এখন ভিকি কৌশল সকলের স্বপ্নের নায়ক। তিনি যাতে স্পর্শ করেন তাই সোনা। তিনি একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন। সম্প্রতি পুত্র সন্তানের বাবা হয়েছেন নায়ক। তবে তাঁর শুরুটা খুব সাধারণ একটা পাঞ্জাবি পরিবার থেকে। শুরুর পর পথটা যে খুব মসৃণ ছিল তাও কিন্তু নয়। নানা উত্থান পতন-এসেছে। তবে এর মধ্যেই তাঁর হাত ধরেছেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এখন তিনি ভিকির সহধর্মিণী। স্ত্রীর প্রতি ভিকির অগাধ ভালোবাসা। আর নায়ক ভালোবাসেন পাঞ্জাবি গান। এবার সেই নিয়েই টুইঙ্কল এবং কাজলের চ্যাট শোতে, একটি মজার গল্প শেয়ার করেছেন তিনি।

তিনি জানিয়েছেন যে, তাঁরা যখন ডেটিং করছিলেন, তখন ক্যাটরিনা একটা পাঞ্জাবি গান শুনেছিলেন।আর ক্যাটে ওই গানটিকে একটা রোম্যান্টিক গান ভেবেছিলেন। সেই সময় ভিকি তৎকালীন প্রেমিকার একটা ভিডিয়োও তৈরি করেছিলেন। যদিও গানটা রোম্যান্টিক নয়, বরং গ্যাংস্টার-ধাঁচের ছিল। কৃতি শ্যাননও এই শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। তিনি জানান যে, ক্যাটরিনা যখন ভিকির সঙ্গে ডেটিং করতে শুরু করেছিলেন তখন নায়িকার প্লেলিস্ট বদলে গিয়েছিল।
শোতে ভিকি কৌশল বলেন, ‘আমি পাঞ্জাবি গান খুব ভালোবাসি, আমি প্রচুর পাঞ্জাবি গান শুনি। একবার আমরা (ভিকি এবং ক্যাটরিনা) আড্ডা দিচ্ছিলাম, এটা বিয়ের আগের কথা। একটা পাঞ্জাবি গান ছিল এবং আমি তাতে নাচ করেছিলাম। আমি সেই পাঞ্জাবি গানটা আমি খুবই পছন্দ করি। আর দেখি ও ওই গানটা উপভোগ করতে শুরু করে। এর পরে, ও আবার খুব সুন্দর ভাবে ওই পাঞ্জাবি গানটা গাওয়ার একটা ভিডিয়ো তৈরি করেছিল। ও বলেছিল, আমি এই গানটা গাইব। ওঁর মনে হয়েছিল এটা একটা রোমান্টিক গান।’ এর পরে, ভিকি ক্যাটরিনাকে বলেছিল যে গানটাতে গ্যাংস্টার ভাইব রয়েছে। এতে রক্তপাত এবং অস্ত্রের কথা বলা হয়েছিল। তারপর ভিকি ক্যাটকে বলেছিলেন, এই গানটা কারও সামনে না গাওয়ার জন্য। এটা খুব একটা ভালো গান নয়।
আরও পড়ুন: কুছ কুছ হোতা হ্যায়ের রিমেক বানাচ্ছেন করণ! শাহরুখ-কাজলের জায়গায় কাদের বাছলেন?
সেই কথার সূত্র ধরেই তারপর কৃতি শ্যানন ভিকিকে বললেন, 'ক্যাটরিনা আর আমি একই জিমে ওয়ার্কআউট করতাম। যখন ও তোমার সঙ্গে ডেটিং শুরু করে, তখন ওঁর প্লেলিস্ট বদলে যায়। ওঁর প্লেলিস্টে তখন একের পর এক পাঞ্জাবি গান যোগ হচ্ছে। আমি ওঁর দিকে তাকিয়ে বলেছিলাম, 'এটা কি তোমার প্লেলিস্ট?' কারণ ও আগে এই গানগুলো শোনেনি। ক্যাটরিনা তখন বলেছিলেন, ‘হ্যাঁ, আমি এগুলো পছন্দ করি। আমি তোমাকেও এগুলো সাজেস্ট করতে পারি।’
এক চ্যাট শোতে ভিকিকে যৌনতার গুরুত্ব এবং ভালো কথোপকথন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। ভিকি মজা করে যৌনতার গুরুত্বের উপর জোর দিয়ে বলেছিলেন যে কথোপকথন সবসময়ই ঘটে। এতে কাজল এবং টুইঙ্কল উভয়ের মুখেই হাসি ফুটে ওঠে।
গানের বিষয়ে কৃতি শ্যানন ভিকিকে একটি উপাখ্যান শোনালেন। তিনি বললেন, "ক্যাটরিনা আর আমি একই জিমে ওয়ার্কআউট করতাম। যখন সে তোমার সাথে ডেটিং শুরু করে, তখন তার প্লেলিস্ট বদলে যায়। তার প্লেলিস্টে পাঞ্জাবি গান যোগ করা হয়। আমি তার দিকে তাকিয়ে বললাম, 'এটা কি তোমার প্লেলিস্ট?' কারণ সে আগে এই গানগুলো শোনেনি। ক্যাটরিনা বলল, ‘হ্যাঁ, আমি এগুলো পছন্দ করি। আমি তোমাকেও এগুলো সাজেস্ট করতে পারি।’
প্রসঙ্গত, এই একই চ্যাট শোতে ভিকিকে যৌনতার গুরুত্ব এবং ভালো কথোপকথন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। ভিকি মজা করে যৌনতার গুরুত্বের উপর জোর দিয়ে বলেছিলেন যে কথোপকথন সব সময়ই হয়। এতে কাজল এবং টুইঙ্কল উভয়ের মুখেই হাসি ফুটে উঠেছিল।
উল্লেখ্য ৭ নভেম্বর ভিকি এবং ক্যাটরিনা বাবা-মা হয়েছেন। তাঁদের কোল আলো করে এসেছে ছেলে। তবে দম্পতি এখনও সন্তানের নাম ঘোষণা করেননি। নতুন সদস্যের আগমনে তাঁদের পরিবারে এখন খুশির হাওয়া।
E-Paper

