...
...
Next Story

'কুহেলি'র ফার্স্ট লুকে নজরকাড়া সুস্মিতা, ঋদ্ধিমা, অঙ্গনা! কবে মুক্তি পাবে এই সিরিজ?

বছরের শুরুতে হইচই-এর পক্ষ থেকে একটি ভিডিয়ো পোস্ট করে ২০২৬ সালে নতুন কী কী সিরিজ আসছে তা জানানো হয়েছিল। তার মধ্যেই একটি অন্যতম চর্চিত সিরিজ হল 'কুহেলি'। এবার সামনে সিরিজের প্রধান চরিত্রদের ফার্স্ট লুক। সঙ্গে প্রকাশ্যে এসেছে মুক্তির সময়।

Published on: Mar 27, 2026, 07:05:44 IST
Advertisement

বছরের শুরুতে হইচই-এর পক্ষ থেকে একটি ভিডিয়ো পোস্ট করে ২০২৬ সালে নতুন কী কী সিরিজ আসছে তা জানানো হয়েছিল। তার মধ্যেই একটি অন্যতম চর্চিত সিরিজ হল 'কুহেলি'। সুস্মিতা দে, অঙ্গনা রায়, ঋদ্ধিমা ঘোষ যে এই সিরিজে থাকবেন তা আগেই ওই ভিডিয়োটিতে প্রকাশ পেয়েছিল। এবার সামনে এল সিরিজের আরও দুই গুরুত্বপূর্ণ চরিত্র। সঙ্গে নির্মাতাদের পক্ষ থেকে সিরিজের প্রধান চরিত্রদের ফার্স্ট লুকও প্রকাশ্যে আনা হল।তাছাড়াও জানানো হয়েছে সিরিজ মুক্তির সময়ও।

'কুহেলি'র ফার্স্ট লুকে নজরকাড়া সুস্মিতা, ঋদ্ধিমা, অঙ্গনা! কবে মুক্তি পাবে সিরিজটি?
'কুহেলি'র ফার্স্ট লুকে নজরকাড়া সুস্মিতা, ঋদ্ধিমা, অঙ্গনা! কবে মুক্তি পাবে সিরিজটি?

সিরিজে ‘রাধিকা সিংহ’র ভূমিকায় দেখা যাবে সুস্মিতাকে। অঙ্গনা অভিনীত চরিত্রের নাম ‘ঈশিকা রায়’, ঋদ্ধিমার চরিত্রের নাম ‘দেবিকা দত্ত’। সিরিজে তাঁদের লুক কেমন হবে তা নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশ্যে আনা হল।

তাছাড়াও এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্র এসপি রানা সিংহের ভূমিকায় থাকবেন কৌশিক সেন। তাঁর স্ত্রীর ভূমিকাতেই দেখা মিলবে সুস্মিতার। অন্যদিকে, ডিএসপি অগ্নি বসুর চরিত্রে দেখা মিলবে প্রিয়াঙ্কা সরকারের তাঁদের লুকও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

কৌশিক সেন ও প্রিয়াঙ্কা সরকারের ফার্স্ট লুক

কুহেলির গল্প

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks