প্রেমচর্চার মাঝেই সাহেবের সঙ্গে লাঞ্চ করতে ‘গঙ্গা’র স্টুডিয়োয় এলেন সুস্মিতা! নায়ককের প্রশংসা করে কী বলল জানেন?
সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে-কে নিয়ে আলোচনা শেষ নেই। গুঞ্জন তাঁরা নাকি চুটিয়ে প্রেম করছেন। তবে এখন সাহেব ব্যস্ত তাঁর নতুন মেগা নিয়ে। আর তাই নায়কের সঙ্গে লাঞ্চ সারতে ধারাবাহিকের সেটে গিয়ে হাজির হলেন সুস্মিতা!
সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে-কে নিয়ে আলোচনা শেষ নেই। গুঞ্জন তাঁরা নাকি চুটিয়ে প্রেম করছেন। অনেকের মতে তাঁরা নাকি খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন। মেগায় তাঁদের জুটি দারুণ ভাবে হিট হয়েছিল। তারপর লাইট-ক্যামেরা-অ্যাকশনের গণ্ডি ছাড়িয়ে তাঁদের ক্যারিশ্মা ছড়িয়ে পড়েছিল বাস্তবেও। সেই থেকেই তাঁদের নিয়ে শুরু নানা গুঞ্জন। আর এই সব কিছুর মাঝে তাঁদের একসঙ্গে বারবার দেখা পাওয়া তাঁদের প্রেমের গুঞ্জনকে আরও উস্কে দিয়েছিল। তবে এখন সাহেব ব্যস্ত তাঁর নতুন মেগা নিয়ে। আর এবার তাই নায়কের সঙ্গে লাঞ্চ সারতে ধারাবাহিকের স্টুডিয়োয় গিয়ে হাজির হলেন সুস্মিতা!

সিটি সিনেমার শেয়ার করা একটি পোস্টে দেখা যায়। কালো রঙের পোশাকে সাহেবের মেগার স্টুডিয়োয় হাজির সুস্মিতা। সেই স্টুডিয়ো থেকেই সুস্মিতারও বিনোদন জগতের যাত্রা শুরু হয়েছিল। তাই খানিক আবেগেও ভাসেন তিনি। তারপর সুস্মিতা নিজের মুখেই জানান তিনি সাহেবের সঙ্গে লাঞ্চ করতেই এসেছেন।
পাশাপাশি নায়িকা সাহেবের নতুন মেগা নিয়েও নানা কথা বলেন। সাহেবের লুক প্রসঙ্গে বলেন, ‘ভীষণ ভালো লাগছে।' তিনি আরও বলেন, 'পুরো ব্যাপারটাই আমার ভীষণ ভালো লাগছে। বেশ টানটান একটা গল্প হচ্ছে। সামনে নিশ্চয়ই আরও ভালো কিছু আসতে চলেছে প্রতিটা পর্ব এত ভালো হচ্ছে।’
প্রসঙ্গত, সাহেব বা সুস্মিতা কেউই তাঁদের প্রেমচর্চা নিয়ে সরাসরি মুখ খোলেননি এখনও। তবে তাঁরা নানা পোস্ট, নানা ইভেন্টে তাঁদের একসঙ্গে যাওয়া সবটা নিয়েই তাঁদের ভক্তরা অনুমান করেন যে তাঁরা সম্পর্কে আছেন।
আরও পড়ুন: রণবীরের 'ধুরন্ধর ২' দেখে আল্পুত আল্লু! তাঁর রিভিউ দেখে মাধবন কী বলল জানেন?
তবে একসময় সুস্মিতা তাঁর সম্পর্ক নিয়ে খোলামেলা ছিলেন। ২০২৪ সালে সুস্মিতা দে-র প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল। শুধু প্রেম বললে ভুল হবে, অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার। এখানেই শেষ নয়, দু'জনে একসঙ্গে থাকবেন বলে, একটি ফ্ল্যাটও কিনেছিলেন।
বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের। বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ। সেই সূত্রেই আলাপ সুস্মিতার সঙ্গে। তাঁর ফটোশ্যুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা। প্রায়দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে। তাঁদের সম্পর্কের বয়স ছিল প্রায় ৫ বছর।
তবে 'কথা'য় কাজ শুরুর পর পর সুস্মিতা ও সাহেবকে নিয়ে নানা গুঞ্জন রটতে থাকতে। আর এই সবের মাঝেই সুস্মিতার প্রেম ভাঙার খবর প্রকাশ্যে আসে।
E-Paper

