...
...
Next Story

Saheb-Susmita: মায়ের জন্মদিনে হাত ধরে নাচ সাহেবের! সুস্মিতা কোথায়? জবাব দিলেন এভি নিজেই

বিয়ের চর্চা তুঙ্গে! সাহেবের মায়ের জন্মদিনে সুস্মিতার উজ্জ্বল উপস্থিতি, দেখুন সেই আবেগঘন মুহূর্ত।

Published on: Aug 7, 2026, 12:31:00 IST
Advertisement

'কথা' ধারাবাহিকের অন-স্ক্রিন কেমিস্ট্রি দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacharya) এবং অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey)। তবে রিল জীবনের গণ্ডি পেরিয়ে বাস্ত্বেও যে তাঁদের সখ্যতা দারুণ জমে উঠেছে— তা আর নতুন করে আলোচনার বিষয় নয়। সাহেব-সুস্মিতা দুজনের জীবনেই একটা অতীত রয়েছে। সেই অতীত ভুলে নতুন করে স্বপ্ন সাজাচ্ছেন দুজনে তার প্রমাণ আরও একবার মিলল সাহেবের সোশাল মিডিয়া হ্যান্ডেলে।

মায়ের জন্মদিন, তাঁর হাত ধরে নাচের তালে মাতলেন সাহেব! সুস্মিতা কী করলেন জানেন?
মায়ের জন্মদিন, তাঁর হাত ধরে নাচের তালে মাতলেন সাহেব! সুস্মিতা কী করলেন জানেন?

নিজের মায়ের জন্মদিনে এক অত্যন্ত সুন্দর ও আবেগঘন ভিডিও পোস্ট করেন সাহেব। যেখানে মায়ের হাত ধরে আনন্দের তালে নাচতে দেখা যায় অভিনেতাকে। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘তুঝে সব হ্যায় পাতা হ্য়ায় না মা….’।

সাহেবের মায়ের জন্মদিনে অনুরাগের ছোঁয়া

মায়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে সাহেব লেখেন: ‘শুভ জন্মদিন মা… ভালো থেকো, সুস্থ থেকে, আনন্দে থেকো’।

ভিডিওতে সাহেবের মায়ের মুখজুড়ে উপচে পড়া হাসি এবং মা-ছেলের এই মিষ্টি মুহূর্ত দেখে মন ভরে গিয়েছে অনুরাগী মহলের। কিন্তু এই পারিবারিক ও আবেগঘন রিলটি যে ফ্রেমবন্দি করেছেন, তিনিই হলেন সোশাল মিডিয়ার নতুন চর্চার কেন্দ্রবিন্দু— সুস্মিতা দে!

ক্যামেরা সুস্মিতার হাতে, নেটপাড়ায় জল্পনা তুঙ্গে!

ভিডিওর ক্রেডিট লাইনে সাহেব স্পষ্টভাবে উল্লেখ করেছেন—সুস্মিতার নাম, সাহেবের পারিবারিক এই উদযাপনের শুভক্ষণে ঘরের মানুষের মতোই উপস্থিত ছিলেন সুস্মিতা দে নিজেই এবং পুরো সুন্দর মুহূর্তটি রেকর্ড করেছেন তিনি।

প্রেম ও বিয়ের জল্পনা: ধারাবাহিক 'কথা'-র শুরু থেকেই সাহেব ও সুস্মিতার বাস্তব জীবনের প্রেম নিয়ে জল্পনা চলছে। মাঝে বাগদান ও বিয়ের জল্পনা রটলেও দু'জনেই সেটিকে কেবল 'ভালো বন্ধুত্ব' বলে এড়িয়ে গেছেন। তবে ঘরোয়া জন্মদিনের সেলিব্রেশনে সুস্মিতার উপস্থিতি ভক্তদের ধারণা জোরালো করেছে যে, সম্পর্কের সমীকরণ গড়িয়েছে বহুদূর।

সুস্মিতার তোলা এই আদুরে ভিডিওতে অনুরাগী ও সহকর্মীরা ভালোবাসার জোয়ার বইয়ে দিয়েছেন এবং পাশাপাশি অনেকেই প্রশ্ন তুলেছেন— তবে কি খুব জলদিই চারহাত এক হতে চলেছে এই চর্চিত জুটির?

প্রসঙ্গত সদ্য টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন সুস্মিতা। স্টার জলসার তিলোত্তমায় দেখা মিলছে তাঁর। অন্যদিকে সাহেবের দেখা মিলছে গঙ্গা ধারাবাহিকে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe