দেখতে দেখতে ১০০ দিন পার করে ফেলল তিলোত্তমা ধারাবাহিক। আরজিকর কাণ্ডের উপর ভিত্তি করে এই সিরিয়ালটি তৈরি করা হয়েছিল যেটা প্রথম দিন থেকেই দর্শকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিল। বহুদিন পর সুস্মিতাকে ছোট পর্দায় দেখে খুশি হয়েছিলেন দর্শকরা। এবার ধারাবাহিকের ১০০ পর্ব পূর্ণ উদযাপন করার জন্য ছোট করে পার্টির আয়োজন করা হলো চ্যানেলের তরফ থেকে।

পার্টির কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন সুস্মিতা যেখানে দেখতে পাওয়া যাচ্ছে তিনি সেজেছেন লাল শাড়িতে। সঙ্গে মানানসই গয়না। সৌম্যদীপকে দেখা যায় কালো শার্ট পরে থাকতে। এটি বড় ব্যানার টাঙ্গানো হয়েছে যেখানে বড় বড় করে লেখা তিলোত্তমা ১০০ টি পর্ব। আপনাদের ভালোবাসায় ১০০ পর্বের পথচলা।
আরও পড়ুন: শেষ হয়েও হল না শেষ, এবার থেকে বিগ বসের সিক্রেট রুমে থাকবেন নন্দিনী
এর পরের ছবিতেই দেখতে পাওয়া যায় দুটি বড় বড় কেক আনা হয়েছে এই বিশেষ দিনটি সেলিব্রেট করার জন্য। চতুর্থ ছবিতে ধারাবাহিকের প্রত্যেক কলাকুশলীকে উপস্থিত থাকতে দেখা যায়। সকলের উপস্থিতিতেই কেক কাটা হয়। হইহই করে কাটানো হয় সুন্দর এই মুহূর্ত।
ছবিগুলি পোস্ট করে সুস্মিতা লেখেন, হ্যাপি ১০০। রাধে রাধে। ধন্যবাদ স্নেহাশীষ চক্রবর্তী দাদা। ধন্যবাদ ব্লুজ প্রোডাকশন এবং স্টার জলসা। দর্শকদের অনেক অনেক ভালোবাসা। সুস্মিতার এই পোষ্টের কমেন্ট বক্সে মজা করে সৌম্যদীপ লেখেন, এই জন্যই বিশ্বাস করা যায় না।
{{/usCountry}}ছবিগুলি পোস্ট করে সুস্মিতা লেখেন, হ্যাপি ১০০। রাধে রাধে। ধন্যবাদ স্নেহাশীষ চক্রবর্তী দাদা। ধন্যবাদ ব্লুজ প্রোডাকশন এবং স্টার জলসা। দর্শকদের অনেক অনেক ভালোবাসা। সুস্মিতার এই পোষ্টের কমেন্ট বক্সে মজা করে সৌম্যদীপ লেখেন, এই জন্যই বিশ্বাস করা যায় না।
{{/usCountry}}আরও পড়ুন: শেষ হয়েও হল না শেষ, এবার থেকে বিগ বসের সিক্রেট রুমে থাকবেন নন্দিনী
প্রসঙ্গত, সুস্মিতা আর সৌমদীপ ছাড়া এই ধারাবাহিকে অভিনয় করেন সাগরিকা রায়, রূপসা চক্রবর্তী, অনন্যা বিশ্বাস, সুপ্রিয় দত্ত, মৈত্রেয়ী মিত্র, ভাস্কর চট্টোপাধ্যায়, অসীম মুখোপাধ্যায়, মেঘনা হালদার, সৈকত দাস, অভিলাষ বসাক, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।
ধারাবাহিকে দ্বৈত চরিত্রে অভিনয় করেন সুস্মিতা। একজন যে কিনা কর্তব্য পালন করতে গিয়ে দুষ্কৃতিদের হাতে মারা যায় আর অন্যদিকে তার একটি বোন যে বোনের এই মৃত্যুর বদলা নেওয়ার জন্য বোনের হবু স্বামীকে বিয়ে করে নেয়। এরপর ধীরে ধীরে চলতে থাকে প্রতিশোধের এক অন্যরকম গল্প।