'তোমার সঙ্গে থাকলে সবকিছুই বিশেষ', জন্মদিনে সাহেবকে ভালোবাসায় ভরালেন সুস্মিতা

প্রথমে বন্ধু, তারপর তৈরি হয় ভালোবাসার সম্পর্ক। একসঙ্গে কাজ করতে করতে এইভাবেই একে অপরের কাছাকাছি আসেন সাহেব-সুস্মিতা। টলিপাড়ায় কান পাতলেই শুনতে পাওয়া যায় এই তারকা জুটির বিয়ের কথা যদিও তাঁরা বিয়ে নিয়ে কিছুই বলেননি। 

Published on: Nov 17, 2026, 14:30:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

প্রথমে বন্ধু, তারপর তৈরি হয় ভালোবাসার সম্পর্ক। একসঙ্গে কাজ করতে করতে এইভাবেই একে অপরের কাছাকাছি আসেন সাহেব-সুস্মিতা। টলিপাড়ায় কান পাতলেই শুনতে পাওয়া যায় এই তারকা জুটির বিয়ের কথা যদিও তাঁরা বিয়ে নিয়ে কিছুই বলেননি। তবে খুব সম্ভবত আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।

জন্মদিনে সাহেবকে ভালোবাসায় ভরালেন সুস্মিতা
জন্মদিনে সাহেবকে ভালোবাসায় ভরালেন সুস্মিতা

দুর্গাপুজো থেকে কালীপুজো, ম্যাচিং পোশাক পরে উৎসবের আমেজে মেতে উঠতে দেখা গিয়েছে সাহেব-সুস্মিতাকে। এবার সাহেবের জন্মদিনে ভালোবাসার বার্তা পাঠালেন সুস্মিতা। লেখার মাধ্যমে জানালেন, প্রিয় মানুষটি সঙ্গে থাকলে সবকিছু অনেক বেশি স্পেশাল হয়ে ওঠে।

আরও পড়ুন: ২৩ নভেম্বর থেকে আসছে ‘আদরের নৌকা’, কোন ধারাবাহিকের জায়গা নিল?

সুস্মিতা লেখেন, ‘আমার প্রিয় মানুষটিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সঙ্গে থাকলে সাধারণ মুহূর্তগুলো বিশেষ হয়ে ওঠে। তুমি আমাকে যে কোন কিছু মোকাবেলা করার সাহস যোগাও এবং জীবনকে আমার কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর করে তোলো। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’

সুস্মিতা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে প্রথম ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের কোলে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। দ্বিতীয় ছবিটি একটি ফটোশুটের। তৃতীয় ছবিতে লিফটের মধ্যে দুজনকে কোয়ালিটি টাইম কাটাতে দেখা যায়।

চতুর্থ ছবিতে পাহাড়ের কোলে বয়ে চলা নদীর পাশে প্রকৃতির আনন্দ নিতে দেখা যায় তাঁদের। পঞ্চম ছবিতে দেখতে পাওয়া যায় একটি পাহাড়ি কুকুরকে আদর করছেন সাহেব। এইভাবে বেশ কিছু সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন সুস্মিতা।

সুস্মিতার এই পোস্টের কমেন্ট বক্সে সাহেব লেখেন, ‘আমার শক্তি। আমার সাপোর্ট। আমার লাইফ লাইন। জীবন ভীষণ সুন্দর তোমার সঙ্গে।’ কমেন্ট বক্সে রোহন ভট্টাচার্য সহ আরো অনেককে দেখা যায় জন্মদিনের শুভেচ্ছা জানাতে। রোহনকে আবার পার্টি দেওয়ার আবদার করতেও দেখতে পাওয়া যায়।

আরও পড়ুন: কলকাতায় নয়, ‘সাধক বামাক্ষ্যাপা'-র প্রিমিয়ার হবে এই জেলায়, নেপথ্যে কোন কারণ?

সাহেব প্রসঙ্গে

এই মুহূর্তে সাহেব অভিনয় করছেন গঙ্গা ধারাবাহিকে। স্টার জলসায় হিয়া মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করছেন তিনি। কিছুদিন আগেই বিগ বস বাংলায় আসতে দেখা গিয়েছে সাহেবকে। সাহেবের সঙ্গে ছিলেন হিয়াও।

সুস্মিতা প্রসঙ্গে

সুস্মিতা এই মুহূর্তে অভিনয় করছেন তিলোত্তমা ধারাবাহিকে। কিছুদিন আগেই ধারাবাহিকের ১০০ পর্ব পূর্তি উপলক্ষে কেক কাটা হয়েছে গোটা টিমের তরফ থেকে। এছাড়াও আগামী বছর মুক্তি পাবে সুস্মিতার কুহেলি ২। সব মিলিয়ে এই মুহূর্তে তিনি কাজের মধ্যেই ব্যস্ত।