...
...
Next Story

গলায় জবার মালা, কপালে আঁকা ত্রিনয়ন, মিষ্টি সুস্মিতা ধরা দিলেন কালী সাজে

প্রতিবছরের মতো এই বছরেও বিভিন্ন চ্যানেলে দেখানো হবে মহালয়া। দেবী দুর্গার বিভিন্ন রূপে ধরা দেবেন ছোট পর্দা থেকে বড় পর্দার অভিনেত্রীরা। এই বছর স্টার জলসায় মহালয়ার পূর্ণ লগ্নে রূপে রূপান্তরে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের মা কালী রূপে ধরা দিতে চলেছেন সুস্মিতা দে।

Published on: Sep 27, 2026, 20:01:49 IST
Advertisement

প্রতিবছরের মতো এই বছরেও বিভিন্ন চ্যানেলে দেখানো হবে মহালয়া। দেবী দুর্গার বিভিন্ন রূপে ধরা দেবেন ছোট পর্দা থেকে বড় পর্দার অভিনেত্রীরা। এই বছর স্টার জলসায় মহালয়ার পূর্ণ লগ্নে রূপে রূপান্তরে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের মা কালী রূপে ধরা দিতে চলেছেন সুস্মিতা দে।

মিষ্টি সুস্মিতা ধরা দিলেন কালী সাজে
মিষ্টি সুস্মিতা ধরা দিলেন কালী সাজে

খুব সম্প্রতি চ্যানেলের তরফ থেকে মহালয়ার এই অনুষ্ঠানের প্রমো মুক্তি পেয়েছে, যেখানে দেবী দুর্গা সাজে দেখতে পাওয়া গিয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। মা দুর্গার অন্য একটি রূপে ধরা দিয়েছেন হিয়া মুখোপাধ্যায়, মা কালী রূপে ধরা দিয়েছেন সুস্মিতা।

এবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মা কালীর সাজের সেই কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন অভিনেত্রী। মা তারা রূপে সুস্মিতাকে দেখতে লাগছে অসামান্য। গলায় জবার মালা, কপালের ত্রিনয়ন, মেকআপ শেষ হওয়ার পর যেন মনে হয় সুস্মিতা নয় বরং মা কালীকেই চোখের সামনে দেখা যাচ্ছে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks