ছোটপর্দার অন্যতম জনপ্রিয় সুস্মিতা দে। তাঁকে সর্ব শেষ দেখা গিয়েছিল 'কথা' ধারাবাহিকে। এই মেগায় তাঁর ও সাহেব ভট্টাচার্যর জুটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। রিলের বাইরেও রিয়েল লাইফে এই জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল ভক্তরা। তবে কিছুদিন আগে শোনা যায় আবার মেগায় সাহেব ফিরছেন। তবে নতুন মেগায় তিনি সুস্মিতার সঙ্গে জুটি বাঁধছেন না। আর এবার ছোট পর্দায় ফেরার পালা সুস্মিতার? কোন মেগার হাত ধরে ছোট পর্দায় ফিরছেন তিনি?

নায়িকা কিছুদিন আগেই মঞ্চে তাঁর নাটক 'সিরাজ এবং'-এ অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন। তবে সেখানেও তাঁর বিপরীতে সাহেবকেই দেখা গিয়েছিল। তবে মেগায় তাঁর বিপরীতে সাহেব থাকছেন না। তবে কে থাকছেন এই মেগায় নায়িকার বিপরীতে? কোন মেগার হাত ধরে কোন চ্যানেলেই বা ফিরছেন তিনি?
নানা নতুন কোনও মেগা নয়। সুস্মিতারই একটি মেগা 'পঞ্চমী' আবার সম্প্রচারিত হবে ছোটপর্দায়। এই মেগার মাধ্যমেই আবার নায়িকাকে ধারাবাহিকের দর্শকরা দেখতে পাবেন। 'পঞ্চমী'তে সুস্মিতার বিপরীতে রাজদীপ গুপ্তকে দেখা গিয়েছিল। ফলে আবার তাঁকেও দেখা যাবে। তবে এই মেগা সম্প্রচারিত হত স্টার জলসায়। আট মাস চলেছিল ধারাবাহিকটি। তবে এবার আর স্টার জলসায় নয় কালারস বাংলায় দেখা যাবে এই মেগা। ৭ মার্চ শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় এই ধারাবাহিক দেখতে পাবেন দর্শকরা।
আরও পড়ুন: মনস্তাত্ত্বিক রহস্যের গল্পে এবার জুটি বাঁধবেন ঋতব্রত-প্রিয়াঙ্কা! চমক দেবেন দেবরাজও
{{/usCountry}}আরও পড়ুন: মনস্তাত্ত্বিক রহস্যের গল্পে এবার জুটি বাঁধবেন ঋতব্রত-প্রিয়াঙ্কা! চমক দেবেন দেবরাজও
{{/usCountry}}প্রসঙ্গত, কিছুদিন আগেই শোনা গিয়েছিল ফের ছোট পর্দায় ফিরছেন সাহেব ভট্টাচার্য। যদিও এটি একেবারেই একটি নতুন মেগা হতে চলেছে। এই নতুন মেগায় তিনি ফিরছেন পর্দার ‘গীতা এলএলবি’ হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে। তাছাড়াও এই মেগায় দেখা মিলবে মানসী সেনগুপ্তরও।
উল্লেখ্য, 'কথা' মাধ্যমে অনেক দিন পর ছোটপর্দায় ফিরেছিলে সাহেব। 'কথা'য় তাঁর ও সুস্মিতা দে-র জুটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। এখনও এই জুটি দর্শকদের অন্যতম পছন্দের একটি জুটি। সাহেব-সুস্মিতা প্রেমের গুঞ্জনও জোরালো।
টলিউডে কান পাতলেই শোনা যায় যে, ধীরে ধীরে বদলে গিয়েছে সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-র সম্পর্কের রসায়ন। ‘কথা’-জুটির বাস্তবেও নাকি চলছে বিয়ে কথা। এমনকী, ২০২৬ সালে চার হাত এক হতে পারে, এমনটাও শোনা যাচ্ছে।