অবশেষে অপেক্ষার অবসান ঘটাল তারকা দম্পতি! 'কৃষ্ণকলি' খ্যাত জনপ্রিয় অভিনেত্রী তথা সমাজমাধ্যমের নামজাদা ইনফ্লুয়েন্সার সুস্মিতা দে এবং তাঁর স্বামী শুভাশিস দে প্রকাশ্যে আনলেন তাঁদের এক মাসের ছেলে সিডো-র মুখ। সিডোর বয়স ১ মাস পূর্ণ হতেই বিশেষ সেলিব্রেশনের মাধ্যমে খুদের প্রথম মিষ্টি ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুস্মিতা।

সিডোর ১ মাস পূর্তিতে ডাবল সেলিব্রেশন!
ছেলের এক মাস পূর্ণ হতেই জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো সিডোর জন্মদিন। খুদের বয়স এক মাস হওয়া উপলক্ষে ছিল বিশেষ কেক কাটিংয়ের আয়োজন। পরিবারের মানুষজন ও কাছের বন্ধুদের উপস্থিতিতে এক মিষ্টি মুহূর্ত তৈরি হয়।
এই বিশেষ দিনটিতেই নতুন একটি ঘোষণা দেন সুস্মিতা ও শুভাশিস। নিজেদের নতুন বিজনেস ভেঞ্চার 'হাউস অফ সিডো' (House of Seedoo) আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেন এই দম্পতি। যেখানে মিলবে শাড়ির এক্সক্লুসিভ কালেকশন।
কিউটের ডিব্বা সিডো! নেটপাড়ায় ভালোবাসা আর শুভেচ্ছার জোয়ার
সোশ্যাল মিডিয়ায় ১ মাসের খুদের ছবি ও ভিডিয়ো আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছোট্ট সিডোর মিষ্টি নিষ্পাপ মুখ দেখে অনুরাগী থেকে শুরু করে টেলিপাড়ার তারকা বন্ধুরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। অনেকেই ওকে আদর করে ডাকছেন ‘একদম কিউটের ডিব্বা’। কেউ আবার মুগ্ধ সিডোর একমাথা চুল দেখে।
এদিন সিডোর বাবা-মা'র পরনে ছিল হলুদ-সাদা সাবেকি পোশাক। হলুদ পাড় সাদা জামদানিতে সেজেছিলেন সুস্মিতা। বরের পরনে হলুদ পাঞ্জাবি সাদা চোস্তা। সিডো অবশ্য পরেছিল লাল-সাদা জামা। সিডো নামের অর্থ এদিন ভাগ করে নিলেন দুজনে। সুস্মিতার কথায়, সিডো নামের অর্থ ঐশ্বরিক শক্তির প্রতীক। আরও একটা অর্থ লিডার।
{{/usCountry}}এদিন সিডোর বাবা-মা'র পরনে ছিল হলুদ-সাদা সাবেকি পোশাক। হলুদ পাড় সাদা জামদানিতে সেজেছিলেন সুস্মিতা। বরের পরনে হলুদ পাঞ্জাবি সাদা চোস্তা। সিডো অবশ্য পরেছিল লাল-সাদা জামা। সিডো নামের অর্থ এদিন ভাগ করে নিলেন দুজনে। সুস্মিতার কথায়, সিডো নামের অর্থ ঐশ্বরিক শক্তির প্রতীক। আরও একটা অর্থ লিডার।
{{/usCountry}}মাস কয়েক আগেই প্রাক্তন স্বামী তথা সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন সুস্মিতা। বাদ যাননি তাঁর প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তীও। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনতা-সহ একাধিক অভিযোগ আনেন তিনি। ২০১৯ সালে সব্যসাচীর সঙ্গে বিবাহিত থাকাকালীন ৯ মাস সন্তানকে গর্ভে ধারণ করলেও মাতৃত্বের সুখ লাভ করতে পারেননি সুস্মিতা। ৬ বছর পর তাঁর সেই আশা পূরণ হয়েছে। সিডোকে ঘিরেই এখন তাঁর গোটা জগত।