জুলাই মাসেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অভিনেত্রী, উদ্যোগপতি সুস্মিতা রায়। ব্যক্তিগত জীবনে তাঁকে ঘিরে হাজারও বিতর্ক থাকলেও, সুস্মিতার জীবনের সবটুকু জুড়ে এখন রয়েছে ছেলে সিডো। কিছুদিন আগেই সন্তানের ছয়ষষ্ঠীর ছবি-ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন। এবার ছেলের মুখের আংশিক ফোটো দিলেন।

কিউটের ডিব্বা সিডো-কে দেখা গেল একটি সাদা রঙের রম্পারে। হাতে লাল রঙের গ্লাভস। মাথায় লাল রঙেরই টুপি। আর সিডোর জামায় লেখা, ‘I Am Proof That God Answers Prayers’! যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমিই প্রমাণ যে, ভগবান প্রার্থণা শোনে’।
ছোট পর্দায় সুস্মিতাকে মূলত দেখা যেত সাপোর্টিং রোলে। তবে তিনি বিশেষ জনপ্রিয় হয়ে ওঠেন তাঁর ডেইলি ভ্লগিংয়ের মাধ্যমে। যা তিনি বানাতেন মূলত তৎকালীন স্বামী সব্যসাচী, দেওর সায়ক ও শ্বশুরবাড়ির সঙ্গে। আপাত সুখী এই পরিবারের ‘কেচ্ছা’ সামনে আসে যখন সুস্মিতা যখন সব্যসাচীর সঙ্গে ডিভোর্সের পর চতুর্থবার বিয়ে করেন। এবূং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেয়।
ব্যবসায়ী শুভাশিস দে ও সুস্মিতার বিয়ের ছবিতে সায়ক লেখেন, ‘এটাই যেন তোর শেষ বিয়ে হয়’! যা রীতিমতো আগুনে ঘি-এর কাজ করে। এরপর দু পক্ষের তরফ থেকেই চলে কাদা ছোঁড়াছুঁড়ি। অভিযোগ তোলেন যে, দাম্পত্য টিকিয়ে রাখতে স্বামীর বিকৃত যৌনচারের শিকার তিনি, আরও বলেন, তাঁর সামনেই অন্য নারীর সঙ্গে সহবাস করত প্রাক্তন স্বামী। সেই ভিডিয়ো জোর করে রেকর্ড করানো হত তাঁকে দিয়ে। উলটো দিকে সব্যসাচীও প্রাক্তন বউয়ের চরিত্রের দিকে আঙুল তোলেন।
সে যাই হোক, আপাতত চুটিয়ে সংসার করছেন। বহু অপেক্ষার পর ছেলে কোলে পেয়েও খুব খুশি। এর আগে তিনি ও সব্যসাচীর কোলে সন্তান আসার কথা থাকলেও, জন্মের খানিক আগে গর্ভেই মারা যায় সেইসন্তান। মৃত সন্তান প্রসব করেছিলেন। সেইবার কোলে এসেছিল মেয়ে। তবে এবার সুস্থ ছেলে পেয়ে, বারবার এটিকে ভগবানের আশীর্বাদ হিসেবেই জানিয়েছেন। বিয়ের মাসখানেকের মাথায় সন্তান হওয়ায়, বিয়ের আগে গর্ভবতী হওয়া নিয়েও কটাক্ষ এসেছে। তবে কোনো নেতিবাচকতাকেই জীবনে এন্ট্রি দিতে আর রাজি নন সুস্মিতা।
{{/usCountry}}সে যাই হোক, আপাতত চুটিয়ে সংসার করছেন। বহু অপেক্ষার পর ছেলে কোলে পেয়েও খুব খুশি। এর আগে তিনি ও সব্যসাচীর কোলে সন্তান আসার কথা থাকলেও, জন্মের খানিক আগে গর্ভেই মারা যায় সেইসন্তান। মৃত সন্তান প্রসব করেছিলেন। সেইবার কোলে এসেছিল মেয়ে। তবে এবার সুস্থ ছেলে পেয়ে, বারবার এটিকে ভগবানের আশীর্বাদ হিসেবেই জানিয়েছেন। বিয়ের মাসখানেকের মাথায় সন্তান হওয়ায়, বিয়ের আগে গর্ভবতী হওয়া নিয়েও কটাক্ষ এসেছে। তবে কোনো নেতিবাচকতাকেই জীবনে এন্ট্রি দিতে আর রাজি নন সুস্মিতা।
{{/usCountry}}ছেলে কোলে পেয়ে সুস্মিতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, ‘আমাদের ছোট্ট পুত্রসন্তান, Sido। তোমাকে বুকে নিয়ে বুঝলাম, সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই এক মুহূর্তেই সার্থক হয়ে যায়। তুমি এসেছ বলেই আজ আমার পৃথিবীটা সম্পূর্ণ। আমাদের ছোট্ট রাজপুত্রের জন্য সবাই আশীর্বাদ করবেন। সুস্থ থাকুক, ভালো মানুষ হয়ে উঠুক—এটাই আমাদের একমাত্র প্রার্থনা।’