উত্তমকুমারের জন্মশতবর্ষের উদযাপনের শুরুটা ধুমধাম করে হল বৃহস্পতিবার। যাতে সামিল হয়েছিলেন টলিপাড়ার তারকারা। শুভেন্দু অধিকারি উত্তমকুমারের মূর্তিতে মাল্যদান করেন। এদিনের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার তিন নায়ক দেব, জিৎ, প্রসেনজিৎ।

এছাড়াও দেখা গিয়েছে রঞ্জিত মল্লিককে। বর্ষীয়ান অভিনেতাকে হাত ধরে নিয়ে আসতে দেখা যায় শুভেন্দু অধিকারিকে। তবে বৃহস্পতিবার বিশেষ করে নজর কাড়লেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বলা ভালো ঋতুপর্ণা সেনগুপ্তের শাড়ি।
মেরুন রঙের লম্বাহাতা ব্লাউজ়ের সঙ্গে ঘিয়েরঙা শাড়ি ছিল এদিন অভিনেত্রীর গায়ে। যদিও এই ছবির আকর্যণ হল এতে থাকা ‘সপ্তপদী’ সিনেমার সেই আইকনিক দৃশ্য। বাইকের উপর উত্তম আর সুচিত্রা। ‘এই পথ যদি না শেষ হয়’ লাইনটি লেখাও ছিল শাড়ির আঁচলে।
আর ঋতুপর্ণার এই সাজ মুগ্ধ করল রাজ্যের মুখ্যমন্ত্রীকেও। ঋতুপর্ণার শাড়ি দেখে রীতিমতো অভিভূত তিনি। অভিনেত্রীও শাড়ির আঁচল সামনে এনে দেখান শুভেন্দুকে। আর বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রীর মুখেচোখে ফুটে ওঠে প্রশংসা।
এদিনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারিকে বলতে শোনা যায়, ‘শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতের কাছেই আজ অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন। উত্তম কুমারের জন্মশতবর্ষের মতো বিশেষ সময়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব রাজ্যবাসী তাঁর হাতে তুলে দিয়েছেন—এ জন্য তিনি নিজেও অত্যন্ত আনন্দিত ও গর্বিত বলে জানান।’
প্রসঙ্গত, বাংলায় ক্ষমতায় আসার পর ২০২৬ সালের জুলাই মাসে উত্তম কুমারের প্রয়াণ দিবসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহানায়কের একটি আবক্ষ মূর্তিটি উন্মোচন করেন। কলকাতার কেওড়াতলা মহাশ্মশান প্রাঙ্গণ প্রতিষ্ঠিত এই মূর্তি নিয়ে যদিও সুর চড়ায় বিরোধীরা। মহানায়কের চেহারা-র সঙ্গে তাঁর আবয়ব না মেলায় সমাজমাধ্যমে এবং শিল্পী মহলে বেশ কিছু বিতর্কের সৃষ্টি করেছিল।
উত্তম কুমারকে ঘিরে চার দিনব্যাপী একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর—টানা চার দিন ধরে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হচ্ছে বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতাকে। থাকছে তাঁর ছবি প্রদর্শন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ প্রদর্শনী। নন্দন-১, নন্দন-২ এবং রাধা স্টুডিওতে প্রদর্শিত হবে মহানায়কের একাধিক জনপ্রিয় ছবি। এই বিশেষ চলচ্চিত্র উৎসবের সূচনা হওয়ার কথা সত্যজিৎ রায়ের ‘নায়ক’ দিয়ে। অভিনেতার জন্মশতবর্ষ উপলক্ষে ইন্ডিয়া পোস্টের তরফে উত্তম কুমারকে উৎসর্গ করে প্রকাশ করা হবে বিশেষ স্মারক খাম ও ডাকটিকিট।
{{/usCountry}}উত্তম কুমারকে ঘিরে চার দিনব্যাপী একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর—টানা চার দিন ধরে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হচ্ছে বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতাকে। থাকছে তাঁর ছবি প্রদর্শন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ প্রদর্শনী। নন্দন-১, নন্দন-২ এবং রাধা স্টুডিওতে প্রদর্শিত হবে মহানায়কের একাধিক জনপ্রিয় ছবি। এই বিশেষ চলচ্চিত্র উৎসবের সূচনা হওয়ার কথা সত্যজিৎ রায়ের ‘নায়ক’ দিয়ে। অভিনেতার জন্মশতবর্ষ উপলক্ষে ইন্ডিয়া পোস্টের তরফে উত্তম কুমারকে উৎসর্গ করে প্রকাশ করা হবে বিশেষ স্মারক খাম ও ডাকটিকিট।
{{/usCountry}}