...
...
Next Story

Suvosmita-Sourav: ‘Boo’ সৌরভের সঙ্গে রোম্যান্টিক শুভস্মিতা! রবিবারের ছুটি কেমন কাটালেন দীপ-ঝাঁপি?

ভালোবাসার মানুষের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিলেন শুভস্মিতা রবিবারে। ছুটির দিনে গিয়েছিলেন রেস্তোরাঁ হপিংয়ে। ফোটো জিতে নিয়েছে নেটপাড়ার মন।

Published on: Aug 10, 2026, 13:41:50 IST
Advertisement

রিল লাইফের জুটি যখন রিয়েল লাইফে গড়ায়, তা নিয়ে দর্শক-অনুরাগীদের মাতামাতিও থাকে চরমে। যেমন শুভস্মিতা মুখোপাধ্যায়-সৌরভ চক্রবর্তী। ভক্তরা তাঁদের সামনে পেলেই প্রশ্ন ছোঁড়েন, ‘কবে বসবেন বিয়ের পিঁড়িতে’! ভালোবাসার মানুষের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিলেন শুভস্মিতা রবিবারে। ছুটির দিনে গিয়েছিলেন রেস্তোরাঁ হপিংয়ে।

সৌরভ-শুভস্মিতার সানডে মুড।
সৌরভ-শুভস্মিতার সানডে মুড।

লাল রঙের কাঁধ খোলা পোশাকে শুভস্মিতা। খোলা চুল। একদম ক্যাজুয়াল লুক। অন্য দিকে, সৌরভ পরেছিলেন ডার্ক গ্রে রঙের শার্ট। আর এই ছবির ক্যাপশনে লিখলেন, ‘Sundaying w my boo!’ জেন জি-র ভাষায় ‘Boo’ বোঝায় প্রেমিক বা ভালোবেসার মানুষকে। অর্থাৎ প্রেমিক সৌরভের সঙ্গে রবিবারের মজা!

প্রসঙ্গত, ২০২৬ সালের মে মাসে তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের বাগদান সম্পন্ন করেন এবং সামাজিক মাধ্যমে আংটি বদলের ছবি শেয়ার করে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছিলেন যে, অফিসিয়াল যে প্রোপোজাল তা এসেছিল শুভস্মিতার থেকে। নিজের হাতে সবটা সাজিয়েছিলেন পর্দার ঝাঁপি। সৌরভ বলেন, ‘সেটা পুরো স্বপ্নের মতো ছিল, দারুণ একটা সারপ্রাইজ ছিল সেটা’।

তবে বাগদান হলেও একনই বসছেন না সৌরভ ও শুভস্মিতা বিয়ের পিঁড়িতে। আপাতত চলছে লক্ষ্মী ঝাঁপি। ফলে মারাত্মক কাজের চাপ। তাই এখনই কিছু ভাবছেন না তাঁরা। সৌরভের কথায়, ‘ধারাবাহিক যদি চলতি বছরেই গুটিয়ে নেয়, তাহলে পরের বছরই বিয়ে করব। আমরা দু'জনেই চাই ধারাবাহিক শেষ হলে তারপর বিয়েটা করতে। তাই সময় নিচ্ছি।’

এর আগে সৌরভ চক্রবর্তী বিয়ে করেছিলেন মধুমিতা সরকারকে। ২০১৯ সালে তাঁদের আইনি বিচ্ছেদ হয়। তবে বিয়ে ভাঙলেও, একে-অপরের নামে কোনো কটুক্তি করেননি কখনো।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks