...
...
Next Story

Suvosmita-Sourav: ১১ বছরের বড়, ডিভোর্সি সৌরভকে বিয়েতে মত ছিল পরিবারের? কী বলেছিলেন শুভস্মিতার মা

সৌরভ-শুভস্মিতার বাগদান হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শোনা যাচ্ছে, লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিক শেষ হওয়ার পরই দুজনে বসবেন বিয়ের পিঁড়িতে। আপাতত দুজনেই কাজ আর প্রেম, এই দুটোই করতে চান মন দিয়ে।

Published on: May 25, 2026, 11:24:35 IST
Advertisement

জি বাংলা-র জনপ্রিয় ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'-তে যথাক্রমে 'দীপ' ও 'ঝাঁপি'-র চরিত্রে অভিনয় করছেন এই মুহূর্তে সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়। আর এই সিরিয়ালে কাজ করার সময়তেই একে-অপরকে বাস্তবেও মন দিয়ে ফেলেন তাঁরা। দুজনে ইতিমধ্যেই সেরে ফেলেছেন এনগেজমেন্ট। যদিও এটা সৌরভের প্রথম বিয়ে নয়, এর আগে মধুমিতা সরকারের সঙ্গে সংসার পেতেছিলেন তিনি। যদিও সেই বিয়ে খুব একটা সুখের হয়নি। এহেন সৌরভের সঙ্গে প্রেমে কি আপত্তি এসেছিল শুভস্মিতার মায়ের পক্ষ থেকে?

বাগদান ও আশীর্বাদপর্ব সেরে ফেলেছেন সৌরভ ও শুভস্মিতা।
বাগদান ও আশীর্বাদপর্ব সেরে ফেলেছেন সৌরভ ও শুভস্মিতা।

আপত্তি তো দূরে থাক, বরং বলা চলে সৌরভ আর শুভস্মিতার প্রেমে অনুঘটকের কাজ করেছিলেন নায়িকার মা। এক সাক্ষাৎকারে ছোট পর্দার ঝাঁপি জানিয়েছেন, ‘তোদের দুজনকে খুব ভালো মানায়, একবার কথা বলে দেখ না’!

আশীর্বাদ আর আংটি বদল নয় সেরে ফেললেন, ছাদনাতলায় কবে যাচ্ছেন? সৌরভ জানিয়েছেন যে, আশীর্বাদ, বাগদান হয়েছে ঠিকই কিন্তু বিয়ে কবে করছেন, তা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি। আপাতত চলছে লক্ষ্মী ঝাঁপি। ফলে মারাত্মক কাজের চাপ। তাই এখনই কিছু ভাবছেন না তাঁরা। দীপের কথায়, ‘ধারাবাহিক যদি চলতি বছরেই গুটিয়ে নেয়, তাহলে পরের বছরই বিয়ে করব। আমরা দু'জনেই চাই ধারাবাহিক শেষ হলে তারপর বিয়েটা করতে। তাই সময় নিচ্ছি।’

প্রসঙ্গত, বাগদানের আগের দিনও দুজনকে আসতে হয়েছিল সেটে। আর হবু দম্পতিকে সাজিয়ে-গুছিয়ে আইবুড়ো ভাত-ও খাওয়ান টিমের সকলে। এমনকী, দুজনের ঘরোয়া বাগদানের অনুষ্ঠানে হাজির হয়েছিল লক্ষ্মী ঝাঁপি টিম। মল্লিকা মজুমদার, সৌমি চক্রবর্তী, দেবজ্যোতি, শ্রীপর্ণা রায় থেকে ভাবনা-সহ লক্ষ্মী ঝাঁপি পরিবার এদিন সামিল হন আনন্দ অনুষ্ঠানে।

এদিকে সৌরভ লেখেন, ‘সারা পৃথিবী হিরোশিমা হয়ে গেলেও, তোর বুকেতেই পেতে রাখব কান। যে সব পোকারা পথ হারিয়েছে একা তারাও জানে ঘরে ফেরার গান …’।

২০১৯ সালে আইনিভাবে আলাদাহন সৌরভ ও মধুমিতা। বিয়ে ভাঙলেও, একে-অপরের নামে কোনো কটুক্তি করেননি কখনো। চলতি বছরেই, ২০২৬ সালের ২৩ জানুয়ারি মধুমিতা বিয়ে করেন ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তী-কে। এবার অতীত ভুলে নতুন করে শুরু করার পালা সৌরভেরও।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe