মাঝেমধ্যেই বিতর্কের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী স্বরা ভাস্বর। একজন ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি মাঝে মাঝে এমন কিছু মন্তব্য করে বসেন যার ফলে বিতর্কের জন্ম নেয়। তবে এবার তিনি এমন একটি বিষয় নিয়ে মন্তব্য রাখলেন, যার সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘পদ্মাবত’ ছবিটি, যেখানে একেবারে শেষ দৃশ্যে দীপিকা পাড়ুকোন সহ বাকিদের আগুনে ঝাঁপ দিতে দেখা যায়। এই দৃশ্যটি জওহর দৃশ্য নামে পরিচিত। সম্মানকে কোনওভাবেই যাতে আপোষ করতে না হয় তার জন্য প্রাণ দিতেও প্রস্তুত ছিলেন সেই সময়ের নারীরা। কিন্তু এবার এই দৃশ্যের বিরুদ্ধে সরব হলেন স্বরা ভাস্বর।
আরও পড়ুন: 'একমাত্র মীর এই নামটা জানে', ভালোবেসে সুদীপ্তাকে কী বলে ডাকতেন ঋতুপর্ণ?
গত ৩১ আগস্ট দিল্লির' ইন্টারন্যাশনাল সেন্টার ওমেন লাইভ ফ্রিডম' শীর্ষক একটি আলোচনায় মন্তব্য রাখতে গিয়ে অভিনেত্রী বলেন,' আমি পদ্মাবত ছবির এই দৃশ্যটি দেখেছিলাম এবং ভাবছিলাম দুর্ভাগ্যবশত যদি আমি ধর্ষণের শিকার হতাম তাহলে এই সিনেমার গল্প অনুযায়ী আমার কি করা উচিত? আমাকে কি আত্মহত্যা করতে হত? যদি আমি আত্মহত্যা না করতাম তাহলে কি আমি কাপুরুষ হতাম?'
অভিনেত্রী বলেন, ‘এই সমাজে যেখানে ধর্ষণ কিছুটা মহামারীর আকার ধারণ করেছে, সেখানে কি আপনারা এটাই বলতে চান যে ধর্ষণের শিকার হয়েছেন যে নারীরা তাদের বেঁচে থাকার কোনও অধিকার নেই? এই দৃশ্য অনুযায়ী, যদি তুমি একজন সত্যিই সম্মানীয় এবং সাহসী নারী হও তাহলে তুমি আত্মহত্যা করবে। ধর্ষণ মানেই কি একজন নারীর জীবনের সমাপ্তি? আমার মনে হয় এই দৃশ্যটি ভীষণ আপত্তিকর একটি দৃশ্য ছিল।’
{{/usCountry}}অভিনেত্রী বলেন, ‘এই সমাজে যেখানে ধর্ষণ কিছুটা মহামারীর আকার ধারণ করেছে, সেখানে কি আপনারা এটাই বলতে চান যে ধর্ষণের শিকার হয়েছেন যে নারীরা তাদের বেঁচে থাকার কোনও অধিকার নেই? এই দৃশ্য অনুযায়ী, যদি তুমি একজন সত্যিই সম্মানীয় এবং সাহসী নারী হও তাহলে তুমি আত্মহত্যা করবে। ধর্ষণ মানেই কি একজন নারীর জীবনের সমাপ্তি? আমার মনে হয় এই দৃশ্যটি ভীষণ আপত্তিকর একটি দৃশ্য ছিল।’
{{/usCountry}}আরও পড়ুন: এবার স্বামীর মৃত্যুর রহস্য ভেদ করবে নন্দিতা, আসছে ‘শাখা প্রশাখা ২’
এই দৃশ্যের নিন্দায় মুখর হয়ে অভিনেত্রী বলেন, ‘এই দৃশ্যে আরও একটি শর্ট ছিল যা দেখে আমি ছিঃ বলে চিৎকার করে উঠেছিলাম। একটি দৃশ্য দেখানো হয়েছিল জহরত এক গর্ভবতী মহিলার পেট, তারমানে আপনি বলতে চাইছেন যে যে সন্তানটি ওই মহিলার পেটে রয়েছে সেটা মেয়েও হতে পারে। তার জন্মের কোনও অধিকার নেই। যেহেতু সে একজন মুসলিম শাসকের দ্বারা ধর্ষিত হতে পারে তাই তাকে জন্মের আগেই মেয়ে দেওয়া উচিত।’
স্বরা ভাস্বরের এই মন্তব্য শুনে অভিনেত্রীর বক্তব্যের পক্ষে এবং বিপক্ষে মন্তব্য করেছেন অনেকেই। এটি ঐতিহাসিক প্রথাকে কাপুরুষতা বলে যেভাবে অভিনেত্রী দাগিয়ে দিয়েছেন তাতে আপত্তি জানিয়েছেন অনেকে। তবে অনেকে আবার অভিনেত্রীর এই দৃঢ় উত্তরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।