...
...
Next Story

Swaralipi-Soumya: ‘বাহ রে পুরুষত্ব, যা শুধু দেখানো যায় গর্ভবতী…’, প্রাক্তন স্বামী সৌম্য়কে কটাক্ষ স্বরলিপির

Swaralipi-Soumya: প্রাক্তন স্বামী সৌম্য বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক বিস্ফোরক ফেসবুক পোস্ট করলেন অভিনেত্রী ও গায়িকা স্বরলিপি চট্টোপাধ্যায়। গর্ভাবস্থা থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়ার পর পর্যন্ত স্বামীর ‘অনুপস্থিতি’ এবং তথাকথিত ‘পুরুষত্ব’ নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি।

Published on: May 2, 2026, 17:02:45 IST
Advertisement

বিচ্ছেদ হয়েছে পাঁচ বছর আগে। কিন্তু পুরোনো ক্ষত কি সত্যিই শুকোয়? স্বরলিপি চট্টোপাধ্যায়ের সাম্প্রতিক ফেসবুক পোস্ট অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। প্রাক্তন স্বামী সৌম্য বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়ে স্বরলিপি প্রশ্ন তুললেন তাঁর ‘পুরুষত্ব’ নিয়ে। গর্ভাবস্থার সেই কঠিন দিনগুলো এবং সদ্যোজাত কন্যাসন্তানকে নিয়ে এক লড়াকু মায়ের যন্ত্রণার কথা উঠে এল তাঁর কলমে।

‘বাহ রে পুরুষত্ব, যা দেখানো যায় গর্ভবতী…’, প্রাক্তন স্বামীকে কটাক্ষ স্বরলিপির
‘বাহ রে পুরুষত্ব, যা দেখানো যায় গর্ভবতী…’, প্রাক্তন স্বামীকে কটাক্ষ স্বরলিপির

গর্ভাবস্থার ভয়াবহ স্মৃতি:

স্বরলিপি লিখেছেন, গর্ভাবস্থায় যখন তিনি অসুস্থ থাকতেন, দিনে প্রায় ৩০ বার বমি করতেন, তখন পাশে ছিলেন না তাঁর স্বামী। কারণ হিসেবে স্বরলিপি জানিয়েছেন, তিনি তাঁর বাপের বাড়িতে থাকতেন বলে সৌম্য তাঁর সঙ্গে রাত কাটাতে আসতেন না। এমনকি কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও সৌম্য তাঁকে দেখতে আসেননি ওই একই ‘অজুহাতে’।

ভোট ও পুরুষত্ব নিয়ে কটাক্ষ:

স্বরলিপির মূল ক্ষোভের জায়গাটি হলো প্রাক্তন স্বামীর বৈপরীত্য। তিনি লিখেছেন, ‘সেই পুরুষ বিবাহ বিচ্ছেদের ৫ বছর পরেও সেই লোকালয় ভোট দিতে আসতে পারে!!!’ অর্থাৎ, যে বাপের বাড়ির এলাকায় আসার জন্য সৌম্য তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বা সদ্যোজাত মেয়ের মুখ দেখতে আসতেন না, ভোট দেওয়ার প্রয়োজনে সেই এলাকাতেই তাঁর অনায়াস যাতায়াত। স্বরলিপির সপাট প্রশ্ন— ‘বাহঃ রে পুরুষত্ব যা শুধু দেখানো যায় একজন অসুস্থ দুর্বল... সদ্য নাড়ি কাটা মা ও তাঁর সদ্যজাত মেয়ের ওপর।’

বিচ্ছেদের পাঁচ বছর পরেও কেন আজ এই পোস্ট? নেটিজেনদের একাংশ মনে করছেন, সম্প্রতি সৌম্যর সেই এলাকায় ভোট দিতে আসাটাই স্বরলিপির পুরোনো যন্ত্রণাকে উসকে দিয়েছে। একজন একা মা (Single Mother) হিসেবে মেয়েকে বড় করার কঠিন লড়াইয়ের পাশে যখন বাবার এই ‘সুবিধাবাদী’ চরিত্র সামনে আসে, তখন তা ক্ষোভের বিস্ফোরণ ঘটায়।

স্বরলিপির এই পোস্টে অনেকেই তাঁর সাহসের প্রশংসা করেছেন। টলিপাড়ার অনেক সহকর্মীও তাঁর পাশে দাঁড়িয়েছেন। যদিও এই আক্রমণের প্রেক্ষিতে সৌম্য বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বরলিপি একা হাতে মানুষ করছেন মেয়ে সহচরীকে। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আগেও পরকীয়ার অভিযোগ এনে সরব হয়েছিলেন অভিনেত্রী।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe