'আমি খুব একটা ভালো অভিনেত্রী নই...', হাসিমুখে কটাক্ষের জবাব স্বস্তিকার, মুগ্ধ নেটপাড়া
সমাজ মাধ্যমে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কটাক্ষ করার বিষয়টি নতুন কিছু নয়। কখনও ডায়লগ নিয়ে কখনও আবার সাজ পোশাক নিয়ে কটাক্ষ করতে দেখা যায় বিভিন্ন জনকে। কিছু কিছু ক্ষেত্রে এসব কটাক্ষের জবাব দিলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারকাদের চুপ করেই থাকতে।
সমাজ মাধ্যমে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কটাক্ষ করার বিষয়টি নতুন কিছু নয়। কখনও ডায়লগ নিয়ে কখনও আবার সাজ পোশাক নিয়ে কটাক্ষ করতে দেখা যায় বিভিন্ন জনকে। কিছু কিছু ক্ষেত্রে এসব কটাক্ষের জবাব দিলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারকাদের চুপ করেই থাকতে।

সম্প্রতি Bably866 ওরফে babulgum নামের একটি পেজ থেকে স্বস্তিকা দত্তকে ভীষণভাবে ট্রল করা হয়। এই মুহূর্তে স্বস্তিকার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকে অভিনেত্রীর অভিনয়ের একটি অংশ তুলে ধরা হয় এই ভিডিওর মাধ্যমে।
আরও পড়ুন: সিঁথি ভর্তি সিঁদুর, মাথায় ঘোমটা, সাদামাটা এই বধূই আজকের বিখ্যাত খলনায়িকা,কে বলুন তো?
ভিডিওটি দেখা যায়, ফুলশয্যার রাতে স্বামীকে কাঁদতে কাঁদতে বিদ্যা বলছে, ‘আমি খুব সাধারন একটা মেয়ে আমি কোনও নায়িকা নই। মিস্টার রাজরিত চ্যাটার্জী, আমি কোনও নায়িকা নই।’ ধারাবাহিকের এই অংশটুকু তুলে ধরে ভিডিওয় বলা হয়, ‘এই ওভার অ্যাক্টিংগুলো আমার মা বসে বসে দেখে। এই ধরনের এই পাতি অ্যাক্টিংগুলো আমার মা বসে বসে দেখে।’
ভিডিও আরও বলা হয়, ‘আমি যদি বলি না দেখো এই অভিনয়টা নিয়ে ট্রোল হয়েছে, এটা কোনও অভিনয় হয়েছে তখন আমার মা বলে তুই বেশি জানিস। তুই বেশি বুঝে গেছিস? তুই আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে? ভালো জিনিস তো দেখবি না। এগুলো ভালো জিনিস?’
ভিডিওয় শুধুমাত্র স্বস্তিকার অভিনয় নিয়ে কটাক্ষ হয়েছে তা নয়, তিনি যেভাবে অভিনয় করেছেন সেই ভাবভঙ্গিকে নকল করেও দেখানো হয়েছে। মোটের ওপর গোটা ভিডিওটি ছিল একটি রোস্টিং ভিডিও। কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে এমন একটি কমেন্ট এসেছে যে যা দেখে অবাক হয়ে গিয়েছেন গোটা নেট পাড়ার বাসিন্দারা।

ভিডিওর কমেন্টে স্বয়ং স্বস্তিকা দত্ত লেখেন,' খুব ভালো লাগে আমার তোমার ভিডিওগুলো। আমি খুব একটা ভালো অভিনেত্রী নই তবে চেষ্টা করি কান্নাকাটি বা হাসাহাসির সিনগুলোকে জাস্টিফাই করার। যদি অতিরিক্ত মনে হয় চেষ্টা করব পরেরবার থেকে বিহেভ না করে অভিনয় করার। অনেক ধন্যবাদ এই ভিডিও তৈরি করার জন্য। কাকিমাকে অনেক প্রণাম।'
আরও পড়ুন: 'নিজের গলায় ছুরি চালাতে পারব না... ', হঠাৎ এমন কথা কেন বললেন শ্বাশ্বত?
স্বস্তিকার এই কমেন্টের উত্তরে পোস্টদাতা লেখেন, ‘এটা কিন্তু শুধুমাত্র কমেডি আর এন্টারটেইনমেন্টের জন্য ভিডিওটা বানানো। দয়া করে কিছু মনে করবেন না।’ স্বস্তিকা এবং পোস্টদাতার মধ্যে কথা হয়ে গেলেও কমেন্ট দেখে বোঝা যায়, নেট দুনিয়ার বাসিন্দারা দুটি আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে গিয়েছে।
একদল নেটিজেন এই ভিডিওর সমর্থনে কমেন্ট করেছেন আবার অন্য এক দলে বলেছেন, ‘আপনি নিজেও তো ওভার অ্যাকটিং করেন কী করে অন্যের বিচার করেন?’ সব মিলিয়ে এই মুহূর্তে এই ভিডিওটি যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তা বলাই বাহুল্য।
E-Paper

