...
...
Next Story

Swastika-Trina: সেরা অভিনেত্রীর সম্মান ‘বিদ্যা’ স্বস্তিকার ঝুলিতে! বন্ধুত্বের নজির গড়ে তৃণা লিখলেন, ‘তুমি এর যোগ্য’

সেরা অভিনেত্রীর সম্মান পেলেন স্বস্তিকা দত্ত তাঁর প্রফেসর বিদ্যা ব্যানার্জী ধারাবাহিকের জন্য। তাঁকে শুভেচ্ছা জানিয়ে প্রশংসায় ভরালেন তৃণা সাহা।

Published on: Jul 31, 2026, 12:59:14 IST
Advertisement

প্রফেসর বিদ্যা ব্যানার্জী ধারাবাহিকের জন্য ‘সেরা অভিনেত্রী’র সম্মান পেয়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। অ্যাওয়ার্ডের সেই ছবি পোস্ট করে লিখলেন, ‘ওই একটা পরীর গল্প, নাম তার প্রোফেসর বিদ্যা ব্যানার্জী ! লিখছেন দেখো, আমরা সবাই যার লেখার ভক্ত স্নেহাশিস চক্রবর্তী, আবারও সম্মান পেলাম দেখুন।’ আর স্বস্তিকার এই পোস্টের কমেন্ট সেকশনে দেখা গেল তৃণার মন্তব্য। তৃণাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে পরশুরাম ধারাবাহিকে। টিভির তটিনী লিখলেন, ‘তুমি এর যোগ্য।’ সঙ্গে একটি লাল হৃদয়ের ইমোজি।

প্রফেসর বিদ্যা ব্যানার্জীর জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেলেন স্বস্তিকা, শুভেচ্ছা জানালেন তৃণা।
প্রফেসর বিদ্যা ব্যানার্জীর জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেলেন স্বস্তিকা, শুভেচ্ছা জানালেন তৃণা।

প্রফেসর বিদ্যা ব্যানার্জী ধারাবাহিক দিয়ে লম্বা সময় পর ছোট পর্দায় ফিরেছেন স্বস্তিকা। আর তাঁর চরিত্রটি দর্শকদের কাছে প্রচুর পরিমাণে ভালোবাসাও পাচ্ছে। অন্যায়ের কাছে মাথা না নোয়ানো, নির্ভীক, সৎ এক মেয়ের গল্প। যে কোনো কিছু না ভেবেই মোকাবিলা করে সমাজের নানা ভুলের। বিপদে পড়ুয়াদের পাশে দাঁড়ায় মা কিংবা বড় দিদির মতো। আবার সেই পড়ুয়ারাই যখন অন্ধকারের দিকে ঝোঁকে, তখন করে শাসনও।

ধারাবাহিকে স্বস্তিকা দত্তের পাশাপাশি অর্ণব ব্যানার্জি, রূপসা চক্রবর্তী এবং সৌনক বসু প্রমুখ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। আর স্টার জলসায় এর সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই এটি ধারাবাহিকটি টিআরপি (TRP) রেটিং চার্টের প্রথম সারিতে জায়গা করে নিয়েছে।

স্বস্তিকা দত্ত মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে ২০১৫ সালে 'পারব না আমি ছাড়তে তোকে' সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। 'ভোজো গোবিন্দ' ও ‘কি কোরে বোলব তোমায়’-এর মতো হিট সিরিয়ালে দেখা যায় তাঁকে।

যদিও বিগত কয়েকসপ্তাহ ধরে বাংলা চ্যানেলের টিআরপি আসা বন্ধ রয়েছে। কেরল হাই কোর্ট কেন্দ্রের নতুন নির্দেশিকার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার পর, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা BARC খুব দ্রুত রেটিং প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে। সব ঠিক থাকলে, আগামী সপ্তাহ থেকেই দর্শকরা জানতে পারবেন ধারাবাহিকের টিআরপি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe