...
...
Next Story

Swastika-Arnab: ‘প্য়ায়ার দোস্তি হ্যায়…’,পর্দার প্রেম গড়াল বাস্তবে? অর্ণবের সঙ্গে আদুরে ছবি স্বস্তিকার

নিছক বন্ধুত্ব নাকি বন্ধুত্বের চেয়ে গাঢ় এই রসায়ন? প্রফেসর বিদ্যা আর রাজঋত কি বাস্তবে প্রেম করছেন?

Published on: May 9, 2026, 09:10:10 IST
Advertisement

ছোট পর্দার দর্শকদের কাছে তাঁরা প্রিয় জুটি। দাপুটে প্রফেসর বিদ্যা বন্দ্যোপাধ্যায় আর রাজঋতের রসায়ন পর্দায় হিট। জলসার জুটি অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং স্বস্তিকা ঘোষের রসায়ন নিয়ে চর্চা নতুন কিছু নয়। তবে এবার পর্দার সেই রাজঋত-বিদ্যার সমীকরণ কি স্টুডিয়োর আলো-আঁধারি ছাড়িয়ে বাস্তবের মাটিতে পা রাখল? স্বস্তিকার সাম্প্রতিক পোস্ট ঘিরে এখন এমনই গুঞ্জন টলিপাড়ার অন্দরে।

‘প্য়ায়ার দোস্তি হ্যায়…’,পর্দার প্রেম গড়াল বাস্তবে? অর্ণবের সঙ্গে আদুরে ছবি স্বস্তিকার
‘প্য়ায়ার দোস্তি হ্যায়…’,পর্দার প্রেম গড়াল বাস্তবে? অর্ণবের সঙ্গে আদুরে ছবি স্বস্তিকার

আদুরে ছবি ও নতুন ইঙ্গিত:

সম্প্রতি অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি আদুরে ছবি ভাগ করে নিয়েছেন স্বস্তিকা। ছবিতে রাজঋত ওরফে অর্ণবের কাঁধে মাথা রেখে চওড়া হাসিতে লেন্সবন্দি হয়েছেন পর্দার বিদ্যা। হাতে লাগানো রাজঋতের নামের মেহেন্দি। ছবির ক্যাপশনে রয়েছে— ‘প্যায়ার দোস্তি হ্যায়’। কুছ কুছ হোতা হ্য়ায় ছবিতে শাহরুখ খানের এই সংলাপ শুনেই বড় হয়ছে আস্ত একটা প্রজন্ম। বলিউডি এই দর্শনেই কি তবে মজেছেন দুই তারকা? ক্যাপশনে তাঁদের এই বন্ধুত্বের রসায়ন নিয়ে স্বস্তিকা বিশেষ কিছু না লিখলেও, ছবির ‘ভাইব’ কিন্তু অন্য কথাই বলছে।

পর্দার রসায়ন যখন বাস্তবে:

পর্দার সম্পর্কের টানাপড়েন ছাপিয়ে তাঁদের জুটিকে দর্শক বেশ পছন্দ করেছেন। স্বস্তিকা এর আগে ‘কী করে তোকে বলব’র মাধ্যমে জনপ্রিয়তা পেলেও, অর্ণবের সঙ্গে তাঁর এই নতুন জার্নি বেশ নজরকাড়া। সহকর্মী হিসেবে তাঁদের পারস্পরিক বোঝাপড়া যে কতটা গভীর, তা এই ছবিতেই স্পষ্ট। অনুরাগী মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে— তবে কি চুটিয়ে প্রেম করছেন রাজঋত আর বিদ্যা?

ছবিটি পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। ভক্তদের মনে কৌতূহল তুঙ্গে থাকলেও স্বস্তিকা কিন্তু বলছেন অন্য কথা। স্বস্তিকার কথায় পর্দায় প্রেম আছে কি নেই, সেটা স্নেহাশিস চক্রবর্তী (কাহিনিকার) জানেন। আর বাস্তবে মোটেই প্রেম করছেন না। নায়িকার সুরে সুর মিলিয়েছেন নায়কও। টলিপাড়ার পরিচিতরা বলছেন, শুটিংয়ের ফাঁকে তাঁদের বন্ধুত্ব দিন দিন আরও গাঢ় হচ্ছে। তবে তা কেবলই বন্ধুত্ব নাকি তার চেয়েও বেশি কিছু, সেই উত্তর দেবে সময়। স্বস্তিকা-অর্ণব দুজনেরই একটা অতীত রয়েছে। স্বস্তিকা খুল্লমখুল্লা সম্পর্কে ছিলেন শোভন গঙ্গোপাধ্যায়ের সাথে। অন্য়দিকে অর্ণব ডিভোর্সি। তিনি অতীতে বিয়ে করেছেন অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়কে। টেকেনি আইনি বিয়ে।

আপাতত রাজঋত আর বিদ্যার এই অফ-স্ক্রিন ‘কেমিস্ট্রি’ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দর্শকরা। পর্দার পর বাস্তবের লেন্সের সামনেও তাঁদের এই ঘনিষ্ঠতা নতুন কোনো সম্পর্কের শিলমোহর কি না, সেটাই এখন দেখার।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe