প্রযুক্তির দাপটে যখন কাঁপছে গোটা বিশ্ব, তখন টলিপাড়ায় শোরগোল ফেলল এক ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা AI ছবি। আর সেই ছবিকে কেন্দ্র করেই যুযুধান দুই অভিনেত্রী! তবে এই লড়াই আদপে বন্ধুত্বের আর ভালোবাসার। একদিকে ছোটপর্দার জনপ্রিয় মুখ স্বস্তিকা দত্ত, আর অন্যদিকে প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর ঘরণী তথা অভিনেত্রী রূপসা চক্রবর্তী।

ঘটনার সূত্রপাত
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি AI জেনারেটেড ছবি পোস্ট করেন রূপসা। নিখুঁত এডিটিং আর আভিজাত্যে মোড়া সেই ছবিতে রূপসাকে চেনাই দায়! ছবি শেয়ার করে রূপসা কিছুটা রসিকতা করেই লেখেন, 'AI থাকলে আস্তে আস্তে ফটোগ্রাফারদের কাজও কমে যাবে যা বুঝতে পারছি...।” সেই সঙ্গে মৌসুমি নামের অনুরাগীকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি, যিনি এই ডিজিটাল অবতারটি তৈরি করেছেন।
স্বস্তিকার ‘মাখন’ মাখানো কমেন্ট
রূপসার এই পোস্ট দেখা মাত্রই নজরকাড়া মন্তব্য করেন স্বস্তিকা দত্ত। এই মুহূর্তে তিনি স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনায় ‘প্রফেসর বিদ্যাব্যানার্জি’ ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করছেন। পর্দার ‘বিদ্যাব্যানার্জি’ বাস্তব জীবনের প্রযোজক-গিন্নিকে উদ্দেশ্য করে লেখেন—
‘AI should take tips from the OG Mrs. Chakraborty!’
অর্থাৎ, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির চেয়েও রূপসার আসল রূপ বা ‘অরিজিনাল’ চার্ম যে কয়েক গুণ বেশি শক্তিশালী, সেটা বুঝিয়ে দিতে এক ফোঁটাও কসুর করেননি স্বস্তিকা। নেটিজেনরা বলছেন, স্বস্তিকার এই মন্তব্য যেন একদম নিখুঁত ‘অয়েলিং’ আর ভালোবাসার সংমিশ্রণ! স্বস্তিকা নিজেও সে কথা মেনে নিয়েছেন। মন্তব্য বাক্সে যোগ করেছেন, ‘আমি একটু চিজি লাইন যোগ করি, একটু ওয়েলিং করে’।
কাজ ও ব্যক্তিগত রসায়ন
{{/usCountry}}কাজ ও ব্যক্তিগত রসায়ন
{{/usCountry}}বর্তমানে টলিপাড়ায় স্বস্তিকা ও রূপসার রসায়ন বেশ চর্চিত। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের সুবাদে তৈরি তাঁদের এই বন্ডিং নজর কাড়ে সবার। রূপসাও স্বস্তিকার এই প্রশংসায় আপ্লুত। তিনি জানিয়েছেন, AI দিয়ে তৈরি এরকম প্রচুর ছবি তাকে ট্যাগ করা হয়, তবে এই নির্দিষ্ট ছবিটি তাঁর মন কেড়ে নিয়েছে।
রূপসাকে শেষ দেখা গিয়েছে জি বাংলার বেশ করেছি প্রেম করেছি ধারাবাহিকে। জগদ্ধাত্রীর কৌশিকি চরিত্রে ফাটাফাটি সাফল্যের পর বেশ করেছি প্রেম করেছি মেগাতেও দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে দাগ কেটেছিলেন রূপসা। তবে এই মেগা দর্শক মনে ছাপ ফেলতে ব্যর্থ হয়।