বছরের পর বছর একটি অনুষ্ঠান যখন কেউ সঞ্চালনা করেন, তখন খুব স্বাভাবিকভাবেই তাকে দেখেই অভ্যস্ত হয়ে যান দর্শকমহল। চিরাচরিত অভ্যাসের বাইরে যেন কিছু ভাবতে চান না দর্শকরা। খুব স্বাভাবিকভাবেই তাই পরিচিত মুখ পাল্টে যেতে কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন দিদি নম্বর ওয়ানের অনুষ্ঠানের অনুরাগীরা। তবে যে মানুষটা সব থেকে বেশি অস্বস্তিতে পড়েছিলেন তিনি হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

দিদি নম্বর ওয়ান, অনুষ্ঠানটির সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে যখন স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে অফার যায়, তখন প্রথমে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রী বুঝতে পারেননি যে তাঁকে ঠিক কেন ফোন করা হয়েছে। ফোন আসার কিছুদিন আগেই ‘কালিপটকা’ সিরিজের প্রমোশনের জন্য দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানে গিয়েছিলেন তাই আবার কেন তাঁকে ফোন করা হচ্ছে এই বিষয়টি বুঝতে কয়েক মিনিট লেগে গিয়েছিল স্বস্তিকার।
আরও পড়ুন: ‘তুই ছাড়া কিছুই আগে না',দেবের কোলে চড়ে পোজ শুভশ্রীর, চোখ কপালে উঠল নেটপাড়ার
দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানের সঞ্চালনার অফার আসছে প্রথমে স্বস্তিকার মনে হয়, তিনি এবং রচনা বন্দ্যোপাধ্যায় দুজনেই একসঙ্গে সঞ্চালনা করবেন। পরে যখন গোটা ব্যাপারটা পরিষ্কার করে বলা হয় তখন তখন সময় চেয়ে নিয়ে প্রথমেই বোনকে ফোন করেন স্বস্তিকা। বোনের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করে তারপর ‘হ্যাঁ’ বলেন সঞ্চালনার জন্য। খুব স্বাভাবিকভাবেই কিছুটা দ্বিধায় ছিলেন স্বস্তিকা নিজেও, তবে পরেই তিনি এগিয়ে যাওয়াটাই শ্রেয় বলে মনে করেন।
আরও পড়ুন: 'লোকে আমাকে গাল দিচ্ছে', বিগ বসের ঘরে ভরতকে নিয়ে ক্ষুব্ধ স্ত্রী জয়শ্রী?
{{/usCountry}}আরও পড়ুন: 'লোকে আমাকে গাল দিচ্ছে', বিগ বসের ঘরে ভরতকে নিয়ে ক্ষুব্ধ স্ত্রী জয়শ্রী?
{{/usCountry}}এই মুহূর্তে বেশ জনপ্রিয়তার সঙ্গে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন দিদি নম্বর ওয়ানের সঞ্চালনার কাজ। গত দশ বছরের রচনার বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার নিরিখে স্বস্তিকা মুখোপাধ্যায়ের জনপ্রিয়তাও নেহাত মন্দ নয়। দিদি নম্বর ওয়ান সম্প্রচারিত হয় জি বাংলায় প্রতিদিন রাত ১০:১৫ থেকে।