মা মানেই পারফেক্ট নয়, শিলাদিত্যর ছবিতে স্বস্তিকা বলবেন এক অন্য লড়াইয়ের গল্প

কালিপটকা হোক অথবা প্রমোটার বৌদি, স্বস্তিকার চরিত্র যেন সবসময় বলে এক লড়াইয়ের গল্প। এবারও তিনি এমন একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন, যেখানে তিনি ধরা দেবেন একাকী এক মায়ের চরিত্রে। বড় পর্দায় ফুটিয়ে তুলবেন এক মায়ের হেরে না যাওয়ার গল্প।

Published on: Feb 27, 2026, 21:00:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

‘কালিপটকা’ হোক অথবা ‘প্রমোটার বৌদি’, স্বস্তিকার চরিত্র যেন সবসময় বলে এক লড়াইয়ের গল্প। এবারও তিনি এমন একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন, যেখানে তিনি ধরা দেবেন একাকী এক মায়ের চরিত্রে। বড় পর্দায় ফুটিয়ে তুলবেন এক মায়ের হেরে না যাওয়ার গল্প।

শিলাদিত্যর ছবিতে স্বস্তিকা বলবেন এক অন্য লড়াইয়ের গল্প
শিলাদিত্যর ছবিতে স্বস্তিকা বলবেন এক অন্য লড়াইয়ের গল্প

শিলাদিত্য মৌলিক পরিচালিত ‘ছেলেধরা’ ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকাকে। ইন্দো-আমেরিকান যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি হতে চলেছে। সিনেমার শ্যুটিং হবে অরুনাচল প্রদেশের ইটানগর এবং জিরো ভ্যালিতে।

আরও পড়ুন: ছোট পর্দায় ডবল ধামাকা নিয়ে আসছেন পায়েল সরকার, কোন চ্যানেলে?

এই সিনেমায় বৃষ্টি নামক একটি চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী। মূলত এক ফ্যামিলি থ্রিলারের আঙ্গিকে তৈরি এই গল্পে মেয়ের জন্মদিনে সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় এক মা। কিন্তু তারপরেই যখন সন্তান কিডন্যাপ হয়, তখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়।

সন্তানকে খুঁজতে বৃষ্টি মুখোমুখি হয় জীবনের এমন এক সত্যের, যা তার জীবন পাল্টে দেয়। এর আগে যদিও একাধিকবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন কিন্তু স্বস্তিকার মতে, বৃষ্টি চরিত্রটির সঙ্গে কোথাও যেন তিনি একাত্ম হয়ে উঠেছেন। একজন মা, যিনি নিজের মেয়েকে ভালবাসলেও তিনি সম্পূর্ণ নিখুঁত নন। জীবনের সমস্ত পর্যায়ে তিনি সফল নন।

‘ছেলেধরা’ গল্পতে মূলত এমন মানুষদের তুলে ধরা হয়েছে যারা মানুষকে ভালবাসতে জানলেও প্রতিটি ক্ষেত্রে ত্রুটিপূর্ণ একজন মানুষ। ভুলত্রুটি থেকে প্রতিমুহূর্তে নিজেকে চিনতে শেখে এই মানুষগুলো। সন্তানের প্রতি দায়িত্ববোধ থেকে চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর।

আরও পড়ুন: বহুদিন পর ছোটপর্দায় দেখা যাবে পরমব্রতকে, কোন ধারাবাহিকে অভিনয় করবেন তিনি?

ছবিটি প্রযোজনা করেছেন প্রতীক মজুমদার এবং অনিন্দিতা মুখোপাধ্যায়। প্রযোজনা সংস্থা হ্যান্ডিম্যান এবং সীতা ২২ ফিল্মসের প্রযোজনায় ছবিটি তৈরি হতে চলেছে। চিত্রগ্রহণের দায়িত্বে ইতালির সিনেমাটোগ্রাফার ভিনসেনজো কনডোরেলি।

তবে স্বস্তিকা ছাড়া এই ছবিতে আর কে কে অভিনয় করবেন সেটা এখনও স্পষ্ট নয়। তবে খুব তাড়াতাড়ি শুটিং শেষ হয়ে যাবে এবং সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে বলে জানা গিয়েছে।