ছোট পর্দায় ডবল ধামাকা নিয়ে আসছেন পায়েল সরকার, কোন চ্যানেলে?

ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে বড় পর্দা সর্বত্র নিজেকে বারবার প্রমাণিত করেছেন পায়েল সরকার। প্রেম আমার সিনেমার সেই অভিনয় যেন আজও দর্শকদের চোখে ভেসে ওঠে বারবার। সম্প্রতি পরমব্রতর বিপরীতে একটি ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন তিনি।

Published on: Feb 27, 2026, 19:04:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে বড় পর্দা সর্বত্র নিজেকে বারবার প্রমাণিত করেছেন পায়েল সরকার। প্রেম আমার সিনেমার সেই অভিনয় যেন আজও দর্শকদের চোখে ভেসে ওঠে বারবার। হ্যালো সিরিজেও পায়েলের অভিনয় দেখে প্রশংসায় ভরান পায়েল।

ছোট পর্দায় ডবল ধামাকা নিয়ে আসছেন পায়েল সরকার
ছোট পর্দায় ডবল ধামাকা নিয়ে আসছেন পায়েল সরকার

গত বছর ‘একাডেমি অফ ফাইন আর্টস’ ছবিটি অসাধারণ অভিনয় করে আবার নিজেকে প্রমাণ করেছিলেন পায়েল। এবার বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও দেখতে পাওয়া যাবে পায়েল সরকারকে। ডবল ধামাকা নিয়ে সকলের মন জয় করতে আসছেন তিনি।

আরও পড়ুন: 'আমার জীবনের বড় সিক্রেট... ', জীবনের কোন গোপন তথ্য ফাঁস করলেন মানসী?

তবে কোনও সিরিয়াল নয়, বরং সান বাংলার ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’ অনুষ্ঠানে স্পেশাল গেস্ট হয়ে আসতে চলেছেন পায়েল। সুদীপ্তা পরিচালিত এই অনুষ্ঠানটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই অনুষ্ঠানে সমাজের পিছিয়ে থাকা মেয়েদের আর্থিকভাবে সাহায্য করা হয়।

ইতিমধ্যেই এই অনুষ্ঠানে এসেছেন কোয়েল সরকার থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত পর্যন্ত একাধিক টলিউড ব্যক্তিত্ব। এবার সকলের মন জয় করতে আসছেন পায়েল। ফেব্রুয়ারি মাসের ফিনালে অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় এই বিশেষ অনুষ্ঠানটি দর্শকরা দেখতে পাবেন সান বাংলার পর্দায়।

আরও পড়ুন: ‘একবার ভুল করেছি,আবারও ভুল হতে পারে…’, জেল থেকে বেরিয়েই বিস্ফোরক মন্তব্য নোবেলের

ইতিমধ্যেই যে প্রোমোটি মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি লাল শাড়ি পরে দর্শকদের মনে রং লাগাতে আসছেন অভিনেত্রী। ফেব্রুয়ারি মাসের সন্ধ্যায় ডবল ধামাকা উপহার দেবেন তিনি। সঙ্গে অবশ্যই থাকবেন সুদীপ্তা।

নাচে, গানে আনন্দে আড্ডায় ভরে উঠবে ২৮ ফেব্রুয়ারির সন্ধ্যা। এই মুহূর্তে পায়েলকে ছোট পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। এছাড়াও সঙ্গে থাকবে টাকার খেলা, থাকবে টানটান উত্তেজনা।