'আমার জীবনের বড় সিক্রেট... ', জীবনের কোন গোপন তথ্য ফাঁস করলেন মানসী?

প্রত্যেক মানুষের জীবনেই কমবেশি কিছু না কিছু গোপন কথা থাকে। কেউ কেউ তা উন্মোচন করেন কেউ আবার সারা জীবন মনের গভীরেই তাকে সযত্নে লালন করেন। চিরকাল নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতে পছন্দ করেনি যে মানসী সেনগুপ্ত, সেই অভিনেত্রী এবার নিজের জীবনের সবথেকে বড় গোপন তথ্য ফাঁস করলেন।

Published on: Feb 25, 2026, 17:58:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রত্যেক মানুষের জীবনেই কমবেশি কিছু না কিছু গোপন কথা থাকে। কেউ কেউ তা উন্মোচন করেন কেউ আবার সারা জীবন মনের গভীরেই তাকে সযত্নে লালন করেন। চিরকাল নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতে পছন্দ করেন যে মানসী সেনগুপ্ত, সেই অভিনেত্রী এবার নিজের জীবনের সবথেকে বড় গোপন তথ্য ফাঁস করলেন।

জীবনের কোন গোপন তথ্য ফাঁস করলেন মানসী?
জীবনের কোন গোপন তথ্য ফাঁস করলেন মানসী?

খুব সম্প্রতি জি বাংলার ‘সোনার সংসার’ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে বন্ধুদের সঙ্গে মজা করার পর যখন তিনি বাড়ি ফিরছিলেন ঠিক তখনই গাড়িতে বসে নিজের জীবনের গোপন একটি কথা সকলের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন: মায়ের ইচ্ছায় স্বপ্নপূরণ, বোনপোকে কোলে বসিয়ে ‘মাসি ভাত’ খাওয়ালেন দেবচন্দ্রিমা

এই প্রসঙ্গে বলে রাখা ভালো খুব সম্প্রতি জি বাংলার ‘সোনার সংসার’ অনুষ্ঠানে ‘তারে ধরে ধরে মনে করি’ ধারাবাহিকের পক্ষ থেকে অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানে তিনি পরেছিলেন একটি ওয়াইন কালারের শাড়ি, সোনার গয়না এবং মানানসয়ী মেকআপ।

অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় একটি ভিডিওর মাধ্যমে অভিনেত্রী বলেন, ‘আজকে এই ভিডিওর মাধ্যমে আমার জীবনের বড় সিক্রেট আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব আমি। আমি যখনই কোনও অনুষ্ঠানে যাই বা ইভেন্টে যাই অথবা কাজে যাই তখন বাড়ি ফেরার সময় আমি কিছুক্ষণ আমার গাড়িতে বসে থাকি।’

অভিনেত্রী বলেন, ‘সব থেকে কঠিন ব্যাপার হল কোথাও থেকে ঘুরে আসার পর এই শাড়ি, গয়না, মাথার কাঁটা ফুল এইসব খুলে রাখা। এই মুহূর্তে আমার মাথায় কোটি কোটি কাঁটা রয়েছে, যাতে চুল সেট হয়ে থাকে তার জন্য রেডি হওয়ার সময় অনেক কাটা চুলে আটকে ছিলাম কিন্তু এখন মনে হচ্ছে কি করে এগুলো খুলব।’

আরও পড়ুন: ১৭ বছর পর অবশেষে! শিবপ্রসাদের ছবিতে থাকবেন জয় সরকার, কোন কথা রাখলেন পরিচালক?

মানসী বলেন, ‘এবার সিক্রেট বলি আমি যখনই কোথাও থেকে ফিরে তখন কিছুক্ষণ গাড়িতে বসে থাকি নিজেকে তৈরি করি, এই যুদ্ধে নামার জন্য। ফুলটা বাইরে ফেলে দিয়ে চুলটা গাড়িতেই বসে বসে খুলতে শুরু করে দি। গাড়িতে কাঁটা ক্লিপ সবকিছু খুলে তারপর ধীরে ধীরে গাড়ি থেকে নেমে ওপরে যাই।’

সবশেষে অভিনেত্রী বলেন, ‘আমি জানি আমার কথার সঙ্গে সবাই সহমত হবেন। বিশেষ করে মেয়েরা। কোথাও ঘুরে আসার পর সবকিছু গুছিয়ে রাখার এই যুদ্ধটাকে করতে যেন একদম মন চায় না। তাই আমি গাড়িতে বসেই কিছুটা কাজ এগিয়ে রাখি।’