১৭ বছর পর অবশেষে! শিবপ্রসাদের ছবিতে থাকবেন জয় সরকার, কোন কথা রাখলেন পরিচালক?
২০০৯ সালে অ্যাক্সিডেন্ট নামের একটি ছবি পরিচালনা করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ওই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন জয় সরকার। এরপর কেটে গিয়েছে দীর্ঘ ১৭ বছর। একসঙ্গে কাজ করে ওটা হয়নি আর। অবশেষে ২০২৬ সালের ফুল পিসি ও এডওয়ার্ড ছবিতে আবার জুটি বাঁধতে চলেছেন জয় সরকার এবং শিবপ্রসাদ-নন্দিতা।
২০০৯ সালে ‘অ্যাক্সিডেন্ট’ নামের একটি ছবি পরিচালনা করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ওই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন জয় সরকার। এরপর কেটে গিয়েছে দীর্ঘ ১৭ বছর। একসঙ্গে কাজ করে ওঠা হয়নি আর। অবশেষে ২০২৬ সালের ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে আবার জুটি বাঁধতে চলেছেন জয় সরকার এবং শিবপ্রসাদ-নন্দিতা।
শিবপ্রসাদের ছবিতে থাকবেন জয় সরকার, কোন কথা রাখলেন পরিচালক?
জয় সরকার এবং নন্দিতার একটি ছবি শেয়ার করে শিবপ্রসাদ লেখেন, রিউনিয়ান পর্ব: জয় সরকার, সাথে 'ফুল পিসি ও এডওয়ার্ড'। ২০০৯ সালে আমরা ‘অ্যাক্সিডেন্ট’ বলে একটি সিনেমা করেছিলাম। জয় সরকার তার সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন আর শ্রীজাত লিখেছিলেন লিরিক্স।
শিবপ্রসাদ আরও লেখেন, ‘যেহেতু প্রযোজক ছিলাম না তাই অনেক কিছু সেই সময় করে উঠতে পারিনি। সঙ্গীত পরিচালককে যোগ্য প্ল্যাটফর্ম, সম্মান, তার কোনটাই দিতে পারেনি। এমনকি মিউজিকও রিলিজ হয়নি। কথা দিয়েছিলাম জয়কে, কোন একদিন আমি পূরণ করে দেব এর অপ্রাপ্তি আর অভিমান। সময় লাগলো ১৭ টা বছর। আমাদের পরবর্তী সিনেমা ’ফুল পিসি ও এডওয়ার্ডের' পুরো সঙ্গীত পরিচালনার দায়িত্বে জয় রয়েছেন। আশা করছি এই বছরটা জয়ের হবে।'
এছাড়াও একটি কবিতাও লেখেন শিবপ্রসাদ,
'আমপাতা জামপাতা সাজে আঙিনা
হুম হুনা হুম হুনা পালকি ছাড়ে গাঁ
লাজে হয় আলতা রাঙা পা
আদরিয়া অভিমানে
সখী বলে কানে কানে
সাবধানে সোহাগবাড়ি যা...
লাজে হয় আলতা রাঙা পা'
প্রসঙ্গত, ‘অ্যাক্সিডেন্ট’ সিনেমার জন্য গান তৈরি করলেও জয় সরকারের সেই গান সিনেমায় ব্যবহার করা হয়নি। খুব স্বাভাবিকভাবেই তখন জয়ের মনে জমে উঠেছিল গভীর অভিমান। কিন্তু প্রযোজক না হওয়ার জন্য তখন কিছুই করে উঠতে পারেননি শিবপ্রসাদ, অবশেষে ১৭ বছর পর বন্ধুর সেই রাগ অভিমান খন্ডন করার জন্যই এবার আগামী ছবির পুরো সঙ্গীত পরিচালনার দায়িত্ব দিয়ে দিয়েছেন জয়কে।
উল্লেখ্য, এই সিনেমায় প্রথম বড়পর্দায় অভিনয় করতে চলেছেন শ্যামৌপ্তি মুদলি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, লিলি চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী।
Home/Entertainment/১৭ বছর পর অবশেষে! শিবপ্রসাদের ছবিতে থাকবেন জয় সরকার, কোন কথা রাখলেন পরিচালক?