‘একবার ভুল করেছি,আবারও ভুল হতে পারে…’, জেল থেকে বেরিয়েই বিস্ফোরক মন্তব্য নোবেলের

বিতর্কের অন্য নাম যেন মইনুল আহসান নোবেল। একটা সময় দুই বাংলার মন জয় করেছিলেন গান গেয়ে কিন্তু তারপর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়তে থাকেন তিনি। কখনও রবীন্দ্রনাথ ঠাকুরকে কটাক্ষ করে কখনো আবার ব্যক্তিগত জীবনে অন্যায় করে সমস্যায় জড়ান তিনি।

Published on: Feb 25, 2026 10:30 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিতর্কের অন্য নাম যেন মইনুল আহসান নোবেল। একটা সময় দুই বাংলার মন জয় করেছিলেন গান গেয়ে কিন্তু তারপর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়তে থাকেন তিনি। কখনও রবীন্দ্রনাথ ঠাকুরকে কটাক্ষ করে কখনও আবার ব্যক্তিগত জীবনে অন্যায় করে সমস্যায় জড়ান তিনি।

জেল থেকে বেরিয়েই বিস্ফোরক মন্তব্য নোবেলের
জেল থেকে বেরিয়েই বিস্ফোরক মন্তব্য নোবেলের

গত বছরেই এক তরুণীকে জোর করে নিজের বাড়িতে আটকে রাখার অপরাধে জেলে যেতে হয়েছিল নোবেলকে। এবার আবার নারীঘটিত এক কেলেঙ্কারিতে জড়িয়ে গত সোমবার গ্রেফতার হয়েছিলেন তিনি। যদিও এই ঘটনাটিও গত বছরের। নোবেলের বিরুদ্ধে আপত্তিকর ছবি এবং ভিডিও তোলার অপরাধে আইনের দ্বারস্থ হন এক তরুণী।

আরও পড়ুন: মায়ের ইচ্ছায় স্বপ্নপূরণ, বোনপোকে কোলে বসিয়ে ‘মাসি ভাত’ খাওয়ালেন দেবচন্দ্রিমা

তরুণীর অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার আপত্তিকর ছবি এবং ভিডিও ক্যামেরাবন্দী করেন নোবেল। পরে সেটি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন তিনি। তরুণীর অভিযোগের ভিত্তিতে গত সোমবার গ্রেফতার করা হয় নোবেলকে তবে মঙ্গলবার শর্তসাপেক্ষে জামিন পান তিনি।

এখানেই শেষ নয়। আদালত চত্বরে সাংবাদিকদের সম্মুখীন হয়েই তিনি এমন কিছু বলেন যা তৈরি করেছে ফের বিতর্ক। বারবার জেলে যাওয়ায় নোবেল কি অপরাধবোধে ভুগছেন? এই প্রশ্ন করায় তিনি নিলিপ্তভাবে বলেন, ‘মানুষই ভুল করে। মানুষ মাত্রই ভুল হয়। একবার ভুল করেছি, আবারও ভুল হতে পারে।’

নিজের কথার মাধ্যমেই তিনি বুঝিয়ে দেন বারবার অপরাধমূলক কাজে জড়িয়ে পড়লেও তিনি বিন্দুমাত্র অনুতপ্ত নন। তিনি এও বলেন, ‘আমার সমস্ত দর্শক-শ্রোতা আমাকে ভালো করে বোঝেন। আমাকে ক্ষমা করে দেবেন।’ শুধু তাই নয়, আদালত চত্বরে ‘মেহেরবান’ গানও গেয়ে ওঠেন তিনি।

আরও পড়ুন: ১৭ বছর পর অবশেষে! শিবপ্রসাদের ছবিতে থাকবেন জয় সরকার, কোন কথা রাখলেন পরিচালক?

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্র থেকে জানা যায়, গত বছরের ১৩ অগস্ট এক তরুণী নোবেলের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন। তদন্তের শেষে পিবিআই আদালতে রিপোর্ট দাখিল করলে ২ ফেব্রুয়ারি নোবেল সহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

সেই মামলার পরিপ্রেক্ষিতেই গত সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে ডেমরা থানার পুলিশ। নোবেল ছাড়া এই মামলায় যুক্ত অন্যান্যরা হলেন নোবেলের স্ত্রী ইসরাত জাহান, মা নাজমা হোসেন এবং গায়কের সহকারি মুনেম শাহ সৌমিক।