রথযাত্রায় ডবল ধামাকা! ‘দিদি নম্বর ওয়ান’ ছেড়ে ‘রান্নাঘর’-এ এলেন স্বস্তিকা
পরিবর্তনের আবহে জি বাংলাও এনেছে একাধিক পরিবর্তন। শুধু সময়ের দিক দিয়ে নয়, সঞ্চালনার দিক থেকেও জি বাংলা এনেছে আমূল পরিবর্তন।
পরিবর্তনের আবহে জি বাংলাও এনেছে একাধিক পরিবর্তন। শুধু সময়ের দিক দিয়ে নয়, সঞ্চালনার দিক থেকেও জি বাংলা এনেছে আমূল পরিবর্তন। একদিকে যেমন রচনাকে সরিয়ে ‘দিদি নম্বর ওয়ান’ অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে তেমন অন্যদিকে কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘রান্নাঘর’-র দায়িত্ব চলে গিয়েছে বিশ্বনাথ বসুর হাতে।

এই দুটি অনুষ্ঠান নিয়েই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু মানুষ যেমন রান্নাঘরে সুদীপা এবং কনীনিকাকেই দেখতে পছন্দ করেন তেমন অন্যদিকে অনেকে এটাও মনে করেন ‘দিদি নম্বর ওয়ান’ আর রচনা বন্দ্যোপাধ্যায় এই দুটি সমার্থক শব্দ।
আরও পড়ুন: শেষ থেকে শুরু! পাশাপাশি কৌশিক-উজানের ছবির পোস্টার, ছেলের সাফল্যে গর্বিত বাবা
তবে সময় যদি এগিয়েছে ততই যেন নিজ গুনে সকলের মন জয় করে নিয়েছেন স্বস্তিকা- বিশ্বনাথরা। ধীরে ধীরে এই পরিবর্তন কেউ মানুষ নিজের করে নিতে শুরু করেছেন। তবে এবার আবার দর্শকদের জন্য রইল বিরাট বড় চমক। রথযাত্রা উপলক্ষে দিদি নম্বর ওয়ান অনুষ্ঠান ছেড়ে স্বস্তিকা যোগ দেবেন রান্নাঘরে!
না, সঞ্চালিকা হিসেবে নয় বরং স্বস্তিকা শাশুড়ি বৌমার রান্নাঘরে আসবেন একজন অতিথি হয়ে। হাসিঠাট্টায় মেতে উঠবে গোটা রান্নাঘর। এই স্পেশাল এপিসোড দেখার জন্য আপনাকে রথযাত্রার দিন চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ঠিক বিকেল চারটে।
তবে জি বাংলার ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’ কিন্তু একা সঞ্চালনা করেন না বিশ্বনাথ। এই অনুষ্ঠানে বিশ্বনাথকে সহযোগিতা করেন রিখিয়া রায় চৌধুরী। একদিকে শাশুড়ির ভূমিকায় অভিনয় করেন বিশ্বনাথ তেমন অন্যদিকে বৌমা চরিত্র দেখতে পাওয়া যায় এই অভিনেত্রীকে।
আরও পড়ুন: 'শার্ট প্যান্ট পরে দাঁড়ালেও ট্রোল হব...', ঋতুপর্ণা প্রসঙ্গে যা বললেন ভরত কল
রিখিয়া এর আগে ‘ভিডিও বৌমা’ ধারাবাহিককে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন। তবে তাঁর নন ফিকশন শো এটি প্রথম। বিশ্বনাথের পাশাপাশি রিখিয়াও সমানতালে দর্শকদের মন জয় করার চেষ্টা করে চলেছেন।
E-Paper

