আপাতত স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন পরিচয় ‘টিভির নতুন দিদি’। ১০ বছরেরও পুরনো রিয়েলিটি শো দিদি নম্বর ১ সঞ্চালনার দায়িত্ব চেপেছে স্বস্তিকার কাঁধে। বাংলায় সরকার বদলের পর রচনা বন্দ্যোপাধ্য়ায়ের হাত থেকে চলে যায় দিদি নম্বর ১। সেই জায়গায় আসেন স্বস্তিকা।

ইতিমধ্যেই দর্শকদের থেকে ভরে ভরে ভালোবাসা পাচ্ছেন অভিনেত্রী। যদিও রচনার জায়গা নেওয়ায় ট্রোলও কম হচ্ছে না। তবে নেতিবাচকতায় পাত্তা দিতে একেবারেই রাজি নন স্বস্তিকা। বরং সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান যে, তাঁর দিদি নম্বর ১ নিয়ে বেশ উৎসাহী মেয়ে অন্বেষাও। এমনকী, দিদি নম্বর ১ দেখবেন বলে জি ফাইভের সাবস্ক্রিপশনও নিয়েছেন।
এক সাক্ষাৎকারে স্বস্তিকাকে বলতে শোনা যায়, ‘মেয়ে জি ফাইভের সাবস্ক্রিপশন নিয়েছে আমি দিদি নম্বর ১ শুরু করার পর। এর আগে আমি জি ফাইভে এত কাজ করেছি, তখন আমার মেয়ে ইন্টারেস্টেড ছিল না, সাবস্ক্রাইব করেনি, এখন করেছে।’
স্বস্তিকা আরও বলেন, ‘ওরা শুরুর দিকের সবকটা এপিসোডই দেখেছে। আমার মেয়ের পার্টনার ব্রিটিশ আইরিশ। ওকে আবার সবকিছু ট্রান্সলেট করে বলতে হয়। ও আমার জন্য ব্রিট অ্যাকসেন্টে ‘দিদি নম্বর ওয়ান’ গেয়ে একটা ভিডিয়ো পাঠিয়েছে। আমি বলেছি খুব জলদি যাব মেয়ের কাছে। ওখানে আমি আর ড্যানিয়াল একটা ভিডিয়ো বানাব, সোশ্যাল মিডিয়ায় দেব।’
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মেয়ে অন্বেষা মুখোপাধ্যায়ের বর্তমান প্রেমিকের নাম ড্যানিয়েল লোগ্রান (ড্যান)। তিনি লন্ডনের বাসিন্দা এবং পেশায় একজন ক্লাউড ইঞ্জিনিয়ার। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় অন্বেষার সঙ্গে তাঁর আলাপ হয়। তাঁরা প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে ছবি শেয়ার করেন। এমনকী মেয়ে আর তাঁর প্রেমিকের ফোটোতে মন্তব্য করতেও ভোলেন না স্বস্তিকা কখনো। গত বছর শেষে ইউকে ট্রিপে গিয়ে একসঙ্গে ছবিও তুলেছিলেন। কাটিয়েছিলেন অনেকখানি সময়।
{{/usCountry}}অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মেয়ে অন্বেষা মুখোপাধ্যায়ের বর্তমান প্রেমিকের নাম ড্যানিয়েল লোগ্রান (ড্যান)। তিনি লন্ডনের বাসিন্দা এবং পেশায় একজন ক্লাউড ইঞ্জিনিয়ার। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় অন্বেষার সঙ্গে তাঁর আলাপ হয়। তাঁরা প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে ছবি শেয়ার করেন। এমনকী মেয়ে আর তাঁর প্রেমিকের ফোটোতে মন্তব্য করতেও ভোলেন না স্বস্তিকা কখনো। গত বছর শেষে ইউকে ট্রিপে গিয়ে একসঙ্গে ছবিও তুলেছিলেন। কাটিয়েছিলেন অনেকখানি সময়।
{{/usCountry}}বিয়ের বছরখানেকের মধ্যে বিচ্ছেদ হয়েছিল স্বস্তিকা ও প্রমিত সেনের। কয়েকমাসের মেয়েকে কোলে নিয়ে মা-বাবার কাছে এসে ওঠেন অিনেত্রী। তারপর থেকে একা হাতেই বড় করেছেন সন্তানকে। মা-মেয়ের বয়সের ফারাক বছর ১৯-এর। তাই দুজনের মধ্যে বন্ধুত্ব এমনটাই।
ড্যানিয়েলের আগে অন্বেষা কলকাতার ছেলে শ্লোক চন্দনের সঙ্গে দীর্ঘদিনের একটি সম্পর্কে ছিলেন। তবে অন্বেষা পড়াশোনা ও চাকরির সূত্রে বিদেশে চলে যাওয়ায় তাঁদের সেই লং ডিস্ট্যান্স (দূরত্ব বজায় রাখা) প্রেমটি আর টেকেনি।