অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই স্পষ্টবাদিতা আর নিজের শর্তে বাঁচার গল্প। ব্যক্তিগত জীবন হোক বা মেয়ে অন্বেষার ভবিষ্যৎ— ট্রোলারদের মুখের ওপর জবাব দিতে তিনি কখনই পিছিয়ে আসেন না। সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঞ্চালিত এক পডকাস্ট শো-তে এসে মেয়ের প্রেম, বিয়ে এবং তাঁকে ঘিরে নেটপাড়ার চর্চা নিয়ে একবারে চাঁচাছোলা ভাষায় নিজের মতামত জানালেন স্বস্তিকা।

সোশ্যাল মিডিয়ায় মেয়ের বিদেশি প্রেমিকের সঙ্গে ছবি বা সম্পর্কের চর্চা উঠলেই যেভাবে একদল নেটিজেন নীতিপুলিশের ভূমিকায় নামেন, তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। সঙ্গে শ্রবন্তী পডকাস্টে কথা বলার একপর্যায়ে ট্রোলারদের তোপ দাগেন স্বস্তিকা। নায়িকার কথায়, লন্ডনে চাকরিরতা মেয়ের ইচ্ছে, মা তাঁর কেরিয়ারের পাঠ চুকিয়ে আজীবনের ভিসা নিয়ে ওই দেশেই থাকুন। ওদিকে মেয়ের প্রেম নিয়েও খুল্লমখুল্লা জবাব স্বস্তিকার। তাঁর ‘মানি’ এখন আর একা নেই বিদেশে, এটা স্বস্তির ব্যাপার স্বস্তিকার কাছে। নিজের মুখেই বলেন, ‘এখন ওর সঙ্গে ওর পার্টনার আছে’। অভিনেত্রী বলেন, বিয়েতে পূর্ণ আস্থা রয়েছে অন্বেষা এবং তাঁর ব্রিটিশ প্রেমিকের। স্বস্তিকার কথায়, ‘ছেলেটি (ডান) একদম ওইরকম নয়। ওরা বিয়ে করতে চায়, বাচ্চা চায়। সেটা নিয়ে আলোচনাও হয়। তবে অন্বেষা তার আগে ওর পিএইচডি করবে।’
নিজের দাম্পত্য জীবন সুখের হয়নি। তবে মেয়ের বিয়ে নামক প্রতিষ্ঠানের প্রতি কোনও বিতৃষ্ণা নেই, জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি তাঁর মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু পোর্টালের বাড়বড়ন্তে খানিক বিরক্ত নায়িকা। তিনি বলেন, ‘স্বস্তিকার মেয়ে প্রেম করছে, সেটাই হাইলাইট। আর কিছু ওখানে ও করছে না। পড়াশোনা করছে না, চাকরি করছে না, কিচ্ছু করছে না। আর বাকি সবাই যারা ইউকে-তে থাকে তাঁরা বাকি সবাই কি ভার্জিন? নাকি বাকিরা সবাই অ্যারেঞ্জ ম্যারেজ করছে’।
{{/usCountry}}নিজের দাম্পত্য জীবন সুখের হয়নি। তবে মেয়ের বিয়ে নামক প্রতিষ্ঠানের প্রতি কোনও বিতৃষ্ণা নেই, জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি তাঁর মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু পোর্টালের বাড়বড়ন্তে খানিক বিরক্ত নায়িকা। তিনি বলেন, ‘স্বস্তিকার মেয়ে প্রেম করছে, সেটাই হাইলাইট। আর কিছু ওখানে ও করছে না। পড়াশোনা করছে না, চাকরি করছে না, কিচ্ছু করছে না। আর বাকি সবাই যারা ইউকে-তে থাকে তাঁরা বাকি সবাই কি ভার্জিন? নাকি বাকিরা সবাই অ্যারেঞ্জ ম্যারেজ করছে’।
{{/usCountry}}মেয়ের বিয়ে বা সম্পর্ক নিয়ে সমাজের এই অনাহূত নাক গলানোকে এক চুলও রেয়াত করেননি তিনি। পডকাস্টে স্রবন্তীর সঙ্গে আড্ডায় স্বস্তিকা অত্যন্ত স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন, আজকের দিনে দাঁড়িয়ে তাঁর মেয়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং সে কার সঙ্গে থাকবে, কবে বিয়ে করবে—সেই সিদ্ধান্ত পুরোপুরি অন্বেষার নিজের।
অভিনেত্রীর বক্তব্য, একজন মা হিসেবে তিনি সবসময় মেয়ের পাশে আছেন এবং নেটপাড়ার চটুল মন্তব্য বা ভণ্ড সামাজিক নীতিকে তিনি বিন্দুমাত্র গুরুত্ব দেন না। পডকাস্টের এই বিশেষ অংশটি সামনে আসতেই নতুন করে চর্চায় উঠে এসেছেন স্বস্তিকা। বরাবরের মতো তাঁর এই বোল্ড ও সোজা দৃষ্টিভঙ্গিকে কুর্নিশ জানিয়েছেন অনুরাগী ও অনুগামীরা।