প্রথমবার ‘দিদি নাম্বার ওয়ান’- এর মঞ্চে এলেন স্বস্তিকা, বন্ধুকে আমন্ত্রণ করে টিকটিকি ধরালেন রচনা!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ডাকসাইটে সুন্দরী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কখনও পুলিশের চরিত্রে কখনও আবার গ্রামবাসীর চরিত্রে, কখনও আবার খুনির চরিত্রের অভিনয় করেন তিনি। যে চরিত্রই তিনি অভিনয় করুন না কেন, সব ক্ষেত্রেই তিনি অসামান্য।

Updated on: Jan 25, 2026, 20:19:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ডাকসাইটে সুন্দরী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কখনও পুলিশের চরিত্রে কখনও আবার গ্রামবাসীর চরিত্রে, কখনও আবার খুনির চরিত্রের অভিনয় করেন তিনি। যে চরিত্রই তিনি অভিনয় করুন না কেন, সব ক্ষেত্রেই তিনি অসামান্য।

প্রথমবার ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে এলেন স্বস্তিকা
প্রথমবার ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে এলেন স্বস্তিকা

বড় পর্দা এবং ডিজিটাল প্লাটফর্মে নিজের ম্যাজিক ছড়িয়ে দেওয়ার পর এবার ছোটপর্দায় আসছেন স্বস্তিকা। ছোট পর্দায় স্বস্তিকার আগমন হতে চলেছে এর থেকে বড় খবর আর কি হতে পারে! কিন্তু এবার প্রশ্ন হল, তাহলে কি এবার ধারাবাহিককে অভিনয় করতে চলেছেন তিনি?

আরও পড়ুন: 'আমার ভীষণ ভয় করে...', কার বিপরীতে অভিনয় করতে ইতস্তত বোধ করেন প্রসেনজিৎ?

না, কোনও ধারাবাহিক নয় বরং জি-বাংলার দিদি নাম্বার ওয়ান মঞ্চ কাঁপাতে আসছেন স্বস্তিকা। এই প্রথম রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিদি নাম্বার ওয়ান খেলবেন তিনি। স্বভাবসিদ্ধ ভাবে দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চেও সকলের মন জয় করে নিতে দেখা যাবে অভিনেত্রীকে।

দিদি নাম্বার ওয়ান-এর একটি নতুন প্রমো মুক্তি পেয়েছে যেখানে দেখা যাচ্ছে রবিবারের স্পেশাল এপিসোডে দেখতে পাওয়া যাবে স্বস্তিকার দিদি নাম্বার ওয়ান লড়াইয়ের খেলা। এই স্পেশাল এপিসোডটি দেখতে পাওয়া যাবে আজ অর্থাৎ ২৫ জানুয়ারি রবিবার ঠিক রাত ৮:৩০ মিনিটে।

আরও পড়ুন: ৪ বছর পর ওটিটি- তে ফিরছে সোনাদা, শুরু হল ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর খোঁজের যাত্রা

প্রমোয় দেখা যাচ্ছে, হলুদ শাড়িতে সেজেছেন স্বস্তিকা। কপালে একটি বড় টিকলি। রচনার সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় অভিনেত্রীকে। তবে স্বস্তিকা ছাড়া আর কে কে এসেছেন সেটা বোঝা না গেলেও ‘কালিপটকা’ সিরিজের বাকি অভিনেত্রীরাই উপস্থিত আছেন বলে মনে হচ্ছে।

প্রসঙ্গত, খুব সম্প্রতি জি ফাইভের পর্দায় মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত ‘কালিপটকা’। এই সিরিজে অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সিরিজে স্বস্তিকাকে সঙ্গ দিয়েছেন শ্রুতি দাস, শ্রেয়া ভট্টাচার্য, হিমিকা বসু।