শুক্রবার মুক্তি পেয়েছে সৌরভ দাস ও যিশু সেনগুপ্তের প্রযোজনা সংস্থা থেকেমুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘অভিমান’। ইতিমধ্যেই ছবি নিয়ে চর্চা তুঙ্গে। শুক্রবার সন্ধ্যায় ছিল ছবির তারকাখচিত প্রিমিয়ার। চিরঞ্জিত চক্রবর্তী, ইমন-পৌষালী থেকে শুরু করে ছিলেন বিদিপ্তা চক্রবর্তী, শ্রুতি দাস, অন্তরা মিত্র, ঋদ্ধি-সুরঙ্গনা, সস্ত্রীক শ্রীজাত-সহ আরও অনেকে।

ছেলের প্রথম প্রযোজিত ছবি, তাই এদিনের প্রিমিয়ারে দেখা গেল সৌরভের মাকেও। পায়ে ব্যথা, তাই হুইলচেয়ারে চেপেই এসেছিলেন অভিমান দেখতে। ছিলেন সৌরভ-পত্নী দর্শনাও। আর প্রিমিয়ারে শাশুড়ি-বউমার একাধিকমিষ্টি মুহূর্ত ধরা পড়ল। একপ্রকার শাশুড়িকে আগলে রাখতে দেখা গেল দর্শনাকে। এমনকী, হুইলচেয়ারে বসা সৌরভের মায়ের পায়ের কাছে বসেও গল্প করছিলেন। সেই ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসায় ভরালেন নেটপাড়া।
একজন লেখেন, ‘এই মেয়েটাখুব মিষ্টি। যেমন দেখতে, তেমনই স্বভাব। নিজের মতো থাকে। খুব ভালো লাগে।’ আরেকটি কমেন্টে লেখা, ‘দর্শনাদি কী সুন্দর সৌরভদার মায়ের সঙ্গেগল্প করছে, দেখলেও ভালো লাগে।’
২০২৩ সালের ১৫ ডিসেম্বর টলিপাড়ার জনপ্রিয় তারকা সৌরভ দাস ও দর্শনা বণিক বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘদিন প্রেমের গুঞ্জন থাকলেও, হঠাৎ করেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়ে সকলকে চমকে দেন। সাবেকি রীতিতে রাজকীয় আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। তাঁদের বিয়ের আগে অনেকেই দাবি করতে থাকেন, সৌরভের এটি দ্বিতীয় বিয়ে। এমনকী, অভিনেতার চরিত্র নিয়েও উঠতে থাকে প্রশ্ন। তবে সেই সময় ভালোবাসার মানুষের সামনে ঢাল হয়েছিলেন দর্শনা।
সৌরভ এর আগে লিভ ইন সম্পর্কে ছিলেন অনিন্দিতা বসুর সঙ্গে। সৌরভ এবং অনিন্দিতা প্রায় ৫ বছরেরও বেশি সময় ধরে কলকাতায় লিভ-ইন করেছিলেন। তাঁরা একসঙ্গে থাকার জন্য একটি ফ্ল্যাটও কিনেছিলেন, যার নাম দিয়েছিলেন ‘প্রথম অধ্যায়’। সম্পর্ক ভাঙা নিয়েও দু' পক্ষ সেভাবে মুখ খোলেননি কখনো।
{{/usCountry}}সৌরভ এর আগে লিভ ইন সম্পর্কে ছিলেন অনিন্দিতা বসুর সঙ্গে। সৌরভ এবং অনিন্দিতা প্রায় ৫ বছরেরও বেশি সময় ধরে কলকাতায় লিভ-ইন করেছিলেন। তাঁরা একসঙ্গে থাকার জন্য একটি ফ্ল্যাটও কিনেছিলেন, যার নাম দিয়েছিলেন ‘প্রথম অধ্যায়’। সম্পর্ক ভাঙা নিয়েও দু' পক্ষ সেভাবে মুখ খোলেননি কখনো।
{{/usCountry}}সৌরভের মায়ের সঙ্গে বরাবরই মিষ্টি সম্পর্ক দর্শনার। বিয়ের পর শাশুড়িকে উপহারে একটি গাড়িও দিয়েছিলেন। আর শাশুড়িও বউমার প্রশংসায় থাকেন পঞ্চমুখ। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘দর্শনা অত্যন্ত লক্ষ্মী এবং পরিবারের সকলের খেয়াল রাখে।’ দর্শনা ও তাঁর নিজের ছেলের (সৌরভ) দাম্পত্য যে কতটা মধুর সেটাও খোলসা করেছিলেন তিনি।
১৯ জুন ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে অভিমান মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সিনেমাটি মুক্তির ঠিক আগেই এটি নিয়ে একটি আইনি ও সামাজিক বিতর্ক তৈরি হয়। চলচ্চিত্র পরিচালক সুমন ঘোষ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ আনেন। তবে অভিনেতা ও প্রযোজনা সংস্থা দুই পক্ষই অবশ্য সেই দাবিকে অস্বীকার করে।