জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’-এর মুখ্য চরিত্র তনিষ্কা তিওয়ারি (Tanishka Tiwari) পা দিলেন জীবনের এক নতুন বসন্তে। পর্দায় পরিণত চরিত্রে অভিনয় করলেও তনিষ্কা কিন্তু এখনও নাবালিকা। সবে ১৬-য় পা দিলেন কুসুম। তনিষ্কা-র জীবনের এই স্পেশাল ‘সুইট সিক্সটিন’ (Sweet Sixteen) আরও স্পেশ্য়াল হয়ে ওঠল ঘরোয়া সেলিব্রেশনে।

একদিকে স্টুডিও পাড়ায় লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততা, অন্যদিকে পড়াশোনা— দুটোই সমান তালে সামলাচ্ছেন ক্লাস ইলেভেন (Class 11)-এর এই ছাত্রী। আর নায়িকার এই বিশেষ দিনে মধ্যরাতেই ঘরে সেলিব্রেশনে মেতে উঠলেন নায়িকার মা-বাবা ও কাছের মানুষেরা।
মধ্যরাতের ঘরোয়া বার্থডে সেলিব্রেশন
জন্মদিনের বিশেষ মুহূর্তের কিছু মিষ্টি ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ঘরেই রঙিন বেলুন আর আলো দিয়ে সাজানো হয়েছে ব্যাকড্রপ। তনিষ্কার পরনে ক্যাজুয়াল নাইট স্যুট এবং চোখে চশমা-একদম ঘরোয়া লুকে বার্থডে গার্ল তনিষ্কাকে কেক কাটতে দেখা যায়। ১৬ বছর পূর্ণ হওয়াকে ইঙ্গিত করে কেকের ওপর জ্বলজ্বল করছিল ‘১৬’ সংখ্যার মোমবাতি।
‘ইটস ফাইনালি ইওর সুইট সিক্সটিন’— বাবা-মায়ের আবেগঘন গ্রিটিংস কার্ড
মেয়ের ১৬ বছরের জন্মদিনে ওঁর বাবা-মা একটি অত্যন্ত সুন্দর কাস্টমাইজড গ্রিটিংস কার্ড উপহার দিয়েছেন, যেখানে তনিষ্কার একটি মিষ্টি ট্র্যাডিশনাল ছবি প্রিন্ট করা রয়েছে। সেই কার্ডে মেয়ের উদ্দেশ্যে লেখা বার্তাটি ছিল অত্যন্ত আবেগঘন, ‘অবশেষে এটা তোমার সুইট সিক্সটিন আমাদের ছোট্ট তানি! জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, জাদুকর! তোমার এই বিশেষ দিনে আমি তোমার জন্য প্রচুর আনন্দ, সুখ এবং ভালোবাসা কামনা করি, যা তুমি সত্যিই পাওয়ার যোগ্য। আজ তোমার জীবনে এক সুন্দর অধ্যায়ের সূচনা হলো। তোমার স্বপ্নগুলো ডানা মেলুক, তোমার মনটা যেন সবসময় এমন দয়ালু থাকে এবং তোমার জীবনপথ যেন সুখ, সাফল্য ও অন্তহীন আশীর্বাদে ভরে ওঠে। সবসময় এভাবেই উজ্জ্বল থাকো, স্বপ্ন দেখো এবং নিজের ওপর বিশ্বাস রাখো। শুভ সুইট সিক্সটিন!— ভালোবাসাসহ মা ও বাবা।’
অভিনয় ও পড়াশোনার পারফেক্ট ব্যালেন্স
{{/usCountry}}অভিনয় ও পড়াশোনার পারফেক্ট ব্যালেন্স
{{/usCountry}}টেলিভিশনের পর্দায় বধূবেশে বা ভারী গয়না-শাড়িতে তনিঙ্কাকে বেশ পরিণত লাগলেও, বাস্তবে তিনি যে এখনও একজন স্কুলপড়ুয়া কিশোরী, তা নায়িকার এই বার্থডে লুক দেখলেই বোঝা যায়। বর্তমানে একাদশ শ্রেণীর (Class 11) ছাত্র হওয়া সত্ত্বেও যেভাবে তিনি প্রতিদিনের শ্যুটিংয়ের চাপ এবং স্কুলের পড়াশোনা একসাথে সামলাচ্ছেন, তার প্রশংসা করেছেন তনিষ্কার সহ-অভিনেতা থেকে শুরু করে অনুরাগীরাও। ফ্যান পেজগুলোও প্রিয় ‘কুসুম’কে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে।