...
...
Next Story

'জীবনে যাই ঘটুক, সঙ্গে আছি', রুবেলের জন্মদিনে আদর মাখা পোস্ট শ্বেতার

যমুনা ঢাকি ধারাবাহিকে কাজ করতে গিয়ে রুবেলের সঙ্গে প্রথম আলাপ হয় শ্বেতার। এরপর বন্ধুত্ব ধীরে ধীরে প্রেম। ২০২৫ সালের ১৯ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই তারকা জুটি।

Published on: Sep 5, 2026, 14:52:04 IST
Advertisement

‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে রুবেলের সঙ্গে প্রথম আলাপ হয় শ্বেতার। এরপর বন্ধুত্ব ধীরে ধীরে প্রেম। ২০২৫ সালের ১৯ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। কিছুদিন আগে এই জুটিকে দেখা যায় ‘দিদি নম্বর ওয়ান’ অনুষ্ঠানের সঞ্চালনার ভূমিকায়। তবে আপাতত দুজনেই কাটাচ্ছেন ফ্যামিলি টাইম।

রুবেলের জন্মদিনে আদর মাখা পোস্ট শ্বেতার
রুবেলের জন্মদিনে আদর মাখা পোস্ট শ্বেতার

সম্পর্কে থাকাকালীনই রুবেলের জন্মদিন ধুমধাম করে পালন করেন শ্বেতা। দুই পরিবারের উপস্থিতিতে চলে অনুষ্ঠান। এবারেও স্বামীর জন্মদিনে আদর মাখা একটি পোষ্ট করতে দেখা গেল অভিনেত্রীকে। রুবেলের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করে শ্বেতা লেখেন, ‘শুভ জন্মদিন আমার লাইফ লাইন। আমার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ। এই দিনটা আমার জন্য বিশেষ কারণ এই দিনেই আমার প্রিয় মানুষের জন্ম হয়েছিল।’

অভিনেত্রী লেখেন, ‘তুমি আমার হাসি, শান্তি আর আনন্দের কারণ। তোমার জন্মদিন যেন তোমার হৃদয়ের মতোই পবিত্র আর ভালোবাসায় পূর্ণ হয়ে থাকে। তোমার দেখা প্রতিটি স্বপ্ন যেন সত্যি হয়। সব ইচ্ছে যেন পূরণ হয়। ঈশ্বর তোমার সাফল্য, সুস্বাস্থ্য এবং তোমার প্রাপ্য সমস্ত ভালোবাসা দিয়ে আশীর্বাদ করেন। জীবনে যাই আসুক না কেন আমি সব সময় তোমার পাশে থাকবো। চিরকাল তোমার এই ভাবেই ভালোবাসবো।’

প্রসঙ্গত, কিছু মাস আগে শ্বেতার প্রেগনেন্সির খবর ছড়িয়ে পড়েছিল সব জায়গায়। অনেকেই ভেবেছিলেন, কাজ থেকে বিরতি নিয়ে তাহলে হয়তো নিজের নতুন জীবনের দিকেই এগিয়েছেন অভিনেত্রী। তবে শ্বেতা বারবার সকলকে জানান, ভালো খবর যখন হবে তখন তিনি নিজেই সকলকে জানাবেন। সবার আগে নিজেই সকলের সঙ্গে শেয়ার করবেন সে কথা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks