Sweta-Rubel: জামাইষষ্ঠীতে সাবেকি সাজে সাজলেন শ্বেতা- রুবেল, ছবি দেখে মুগ্ধ নেট পাড়া

Sweta-Rubel: গতবছর বিয়ের পিঁড়িতে বসেছিলেন শ্বেতা আর রুবেল, এই বছর প্রথম জামাইষষ্ঠী না হলেও এখনও দুজনকে দেখে সদ্য বিবাহিত জুটির মতোই দেখতে লাগে। 

Published on: Jun 20, 2026, 19:59:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Sweta-Rubel: গতবছর বিয়ের পিঁড়িতে বসেছিলেন শ্বেতা আর রুবেল, এই বছর প্রথম জামাইষষ্ঠী না হলেও এখনও দুজনকে দেখে সদ্য বিবাহিত জুটির মতোই দেখতে লাগে। তবে দ্বিতীয় জামাইষষ্ঠীতে বাড়ির কোনও আয়োজনের ছবি পোস্ট না করলেও জামাই ষষ্ঠী উপলক্ষে তোলা ফটোশুটের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী।

জামাইষষ্ঠীতে সাবেকি সাজে সাজলেন শ্বেতা- রুবেল
জামাইষষ্ঠীতে সাবেকি সাজে সাজলেন শ্বেতা- রুবেল

জামাইষষ্ঠী উপলক্ষে টেলিপাড়ার এই জনপ্রিয় জুটি নিজেদের সাজিয়েছিলেন লাল সাদায়। একদিকে যেমন শ্বেতা নিজেকে সাজিয়েছিলেন লাল পাড় সাদা শাড়িতে তেমন অন্যদিকে রুবেল সাদা লাল নকশা করা পাঞ্জাবিতে সেজেছিলেন। বনেদি বাড়ির মধ্যে তোলা এই ছবিগুলি দেখলে যেন এক লহমায় ফিরে যেতে হয় পুরনো দিনে।

আরও পড়ুন: ওটিটি কাঁপাতে আসছেন মৈনাক, প্রেমের গল্পে কার বিপরীতে বাঁধবেন জুটি?

অন্যদিকেবনেদি বাড়ির সঙ্গে মানানসই সাজে সেজেছিলেন তারকা যুগল। একটি ছবিতে আবার দুজনকে পাশাপাশি বসে থালা সাজিয়ে খেতেও দেখা যায়। পাতে লুচি থেকে শুরু করে মাংস, মিষ্টি, পায়েস দই সবকিছুই ছিল।

শ্বেতা ও রুবেলের এই ছবিগুলি দেখে মুগ্ধ নেট পাড়ার বাসিন্দাদের মধ্যে একজন লিখেছেন, ‘অসাধারণ দেখতে লাগছে।’ একজন লিখেছেন, ‘শিব আর দুর্গা।’ তৃতীয় একজন লিখেছেন, ‘দুজনকেই মিষ্টি লাগছে।’ কেউ আবার লিখেছেন, ‘খুব স্নিগ্ধ লাগছে ছবিগুলো।’

আরও পড়ুন: 'পছন্দ বদলালেই সব বদলাবে...', ‘রান্নাঘর’ ছেড়ে কতটা মন খারাপ কনিনীকার?

প্রসঙ্গত, খুব সম্প্রতি দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটি সঞ্চালনা করতে দেখা গিয়েছিল এই জুটিকে। মাঝে ভোট নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত থাকার কারণে অনুষ্ঠানের গুরু দায়িত্ব নিজের কাজে তুলে নিয়েছিলেন তাঁরা। তবে আগামী দিনে খুব সম্ভবত রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে সঞ্চালিকা আসনে দেখতে পাওয়া যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।