তাপসীকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে সম্বোধন, নিজেকে নিয়ে যা বললেন অভিনেত্রী

ক্যামেরা দেখলেই রেগে যান জয়া বচ্চন। বেশি কথা অথবা আওয়াজ কোনটাই তিনি সহ্য করতে পারেন না। এই নিয়ে একাধিকবার উপহাস করাও হয়েছে জয়া বচ্চনকে নিয়ে। যদিও জয়া যে অসুস্থ সে কথা বচ্চন পরিবারের তরফ থেকেও বারবার জানানো হয়েছে। 

Published on: Sep 10, 2026, 19:01:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ক্যামেরা দেখলেই রেগে যান জয়া বচ্চন। বেশি কথা অথবা আওয়াজ কোনওটাই তিনি সহ্য করতে পারেন না। এই নিয়ে একাধিকবার উপহাস করাও হয়েছে জয়া বচ্চনকে নিয়ে। যদিও জয়া যে অসুস্থ সে কথা বচ্চন পরিবারের তরফ থেকেও বারবার জানানো হয়েছে। কিন্তু জয়া বচ্চন একা নন, পাপারাজ্জিদের দেখে অনেক সেলিব্রিটি রয়েছেন যারা বারবার বিরক্ত হয়েছেন।

তাপসীকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে সম্বোধন
তাপসীকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে সম্বোধন

তাপসী পান্নু, তেমনই একজন সেলিব্রিটি, যার সঙ্গে ছবির শিকারীদের বারবার বিবাদ হয়েছে। বারংবার তর্কে বিতর্কে জড়িয়ে পড়ার কারণেই অনেকেই তাপসী পান্নুকে দ্বিতীয় জয়া বচন বলেও কটাক্ষ করেন। সম্প্রতি এই বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন তাপসী পান্নু নিজেই।

আরও পড়ুন: 'এগুলো ও না করলেও পারত', স্বস্তিকার সঞ্চালনা নিয়ে মত প্রকাশ করলেন জোজো

নিউজ এইট্টিনকে তাপসী বলেন, ‘আমার মনে হয় এটা একটা প্রশংসা। আমি এই বক্তব্যের শুধুমাত্র ভালো দিকটাই গ্রহণ করি। জয়া বচ্চন একজন উঁচু দরের অভিনেত্রী। তিনি ভীষণ দৃঢ়তা একজন মানুষ, ওঁর সঙ্গে যখন মানুষ আমাকে তুলনা করেন তখন আমার মনে হয় আমাকে নিয়ে সকলে অতিরিক্ত উদারতা দেখাচ্ছেন।’

পাপারাজ্জি প্রসঙ্গে তাপসী বলেন, ‘সত্যি বলতে আমি এসব নিয়ে একেবারেই মাথা ঘামাই না। আমি কখনও কারও উপর জোর গলায় কথা বলিনি। আমি কখনওই এমনটা করি না। কাউকে গালিগালাজ করি না। আমার সীমারেখা খুব স্পষ্ট। একজন মেয়ে যখন নিজের বাইরের গণ্ডি, নির্দিষ্ট করে দেয় তখন সে প্রভাবশালী হয়ে ওঠে। সকলের কাছে আমার ভালো মন্দের বোধ খুব পরিষ্কার তাই আমাকে অনেকেই পছন্দ করেন না। আমাকে নাকি আর একটু নম্র ভদ্র হতে হবে এমনটা অনেকেই মনে করেন কিন্তু আমার মনে হয় যে আমাকে ঘিরে যখন চিৎকার চেঁচামেচি হয় সেটা আমার একেবারেই ভালো লাগে না।’

আরও পড়ুন: একই ঠোঙা থেকে ঝালমুড়ি খেলেন দেব-জিৎ, তবে কি খুব তাড়াতাড়ি জুটি বাঁধবেন তাঁরা?

তাপসী জানান, তিনি মানুষের চিৎকারে একেবারেই অভ্যস্ত নন তাই যখন সকলে তাঁর নাম ধরে ডাকেন তখন তিনি ভীষণ বিরক্ত হন। এরপরেও যখন ফটোগ্রাফাররা দাবি করেন যে তিনি সকলের উপর দিয়ে যাচ্ছেন তখন সত্যি সত্যি তিনি রেগে যান। দিনের শেষে তাপসীর এই কাজ সকলকে ভিউ পেতেই সাহায্য করে।