মুক্তির আগে থেকেই নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’ নিয়ে দর্শকদের মধ্যে ছিল প্রবল কৌতূহল। বিশেষ করে রাম, সীতা ও রাবণের চরিত্রে কাদের দেখা যাবে, তা নিয়ে কম আলোচনা হয়নি। রাম চরিত্রে রণবীর কাপুরের নির্বাচন নিয়েও উঠেছিল নানা প্রশ্ন। তবে ছবি দেখার পর অনেকেরই মত বদলেছে। রণবীরের অভিনয় প্রশংসা পেয়েছে দর্শকদের একাংশের কাছ থেকে। এবার ছবিটি দেখে নিজের মতামত জানালেন অভিনেত্রী কাজলের বোন তনিশা মুখোপাধ্যায়। রণবীর ও যশের অভিনয়ের প্রশংসা করলেও সীতার চরিত্রে সাই পল্লবীকে একেবারেই মানতে পারেননি তিনি।

‘রামায়ণ’ দেখে কী বললেন তনিশা?
মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ছবিটি নিয়ে নিজের মতামত প্রকাশ করেন তনিশা। তিনি জানান, কিছুটা দেরিতে হলেও অবশেষে ‘রামায়ণ’ দেখেছেন। তাঁর মতে, ছবিটি মূলত রামকে কেন্দ্র করেই তৈরি। রণবীর কাপুরের অভিনয় তাঁকে মুগ্ধ করেছে। এমনকী ‘অ্যানিম্যাল’-এ রণবীরের অভিনয় পছন্দ করার পরেও তাঁকে ভগবান রামের চরিত্রে মেনে নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল তনিশা-র। কিন্তু ছবি দেখার পর সেই ধারণা সম্পূর্ণ বদলে গিয়েছে। রামের চরিত্রে রণবীরকে একেবারে নিখুঁত বলেই মনে হয়েছে তাঁর।
সাই পল্লবীকে নিয়ে কেন আপত্তি কাজলের বোনের?
সীতার চরিত্রে সাই পল্লবীর অভিনয় নিয়ে অবশ্য খুশি নন তনিশা। তাঁর বক্তব্য, সাই নিঃসন্দেহে ভালো অভিনেত্রী, কিন্তু সীতার চরিত্রে তাঁকে ঠিক মানায়নি। অভিনেত্রীকে ওই ভূমিকায় দেখে ছবির সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পারেননি তিনি। তবে এই একটি বিষয় বাদ দিলে ছবির বাকি দৃশ্যায়ন এবং শিল্পীদের অভিনয় তাঁর ভালো লেগেছে।
অন্য দিকে, রাবণের চরিত্রে যশের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন তনিশা। তাঁর মতে, প্রত্যাশার থেকেও ভালো কাজ করেছেন অভিনেতা। রাম ও রাবণ, দুই চরিত্রকেই পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন রণবীর ও যশ। এমনকী রাবণকে রামের যোগ্য প্রতিপক্ষ হিসেবেও মনে হয়েছে তাঁর। সব মিলিয়ে ছবিটি অবশ্যই দেখার মতো বলে জানিয়েছেন তনিশা।
{{/usCountry}}অন্য দিকে, রাবণের চরিত্রে যশের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন তনিশা। তাঁর মতে, প্রত্যাশার থেকেও ভালো কাজ করেছেন অভিনেতা। রাম ও রাবণ, দুই চরিত্রকেই পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন রণবীর ও যশ। এমনকী রাবণকে রামের যোগ্য প্রতিপক্ষ হিসেবেও মনে হয়েছে তাঁর। সব মিলিয়ে ছবিটি অবশ্যই দেখার মতো বলে জানিয়েছেন তনিশা।
{{/usCountry}}সাই পল্লবীর পাশে দাঁড়িয়েছিলেন ধানুশ
সীতার চরিত্রে সাই পল্লবীর নির্বাচন নিয়ে ছবির মুক্তির আগে থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। কেউ তাঁর প্রশংসা করেছেন, আবার কেউ মনে করেছেন এই চরিত্রে অন্য কোনও অভিনেত্রীকে বেশি মানাত। ছবি মুক্তির পরেও সীতার চরিত্রের উপস্থাপনা নিয়ে আপত্তি জানিয়েছেন দর্শকদের একাংশ। বিশেষ করে রাক্ষসদের বিরুদ্ধে লড়াই করা যোদ্ধা হিসেবে সীতাকে দেখানোর বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
এই বিতর্কের মাঝেই সাই পল্লবীর পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতা ধানুশ। তাঁর সঙ্গে সাইয়ের নতুন ছবি ‘ওম’-এর প্রচারের সময় অভিনেত্রীকে নিয়ে মুখ খোলেন তিনি। ধানুশ জানান, সীতার চরিত্র নিয়ে এত আলোচনা কেন হচ্ছে, তা তাঁর বোধগম্য নয়। শুটিংয়ের বিরতিতেও সাইকে নিয়মিত প্রার্থনা করতে দেখেছেন তিনি। ঈশ্বরের প্রতি অভিনেত্রীর গভীর বিশ্বাস এবং তাঁর স্বচ্ছ মনোভাবের কথাও তুলে ধরেন ধনুষ। তাঁর মতে, সাইয়ের থেকে ভালো সীতা আর কেউ হতে পারতেন না।
বক্স অফিসে কত আয় ‘রামায়ণ: পার্ট ১’-এর?
নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে রাম ও রাবণের চরিত্রে রয়েছেন যথাক্রমে রণবীর কাপুর ও যশ। সীতার ভূমিকায় সাই পল্লবী। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে, অরুণ গোভিল, লারা দত্ত, কাজল আগরওয়াল, বিবেক ওবেরয় ও রাকুল প্রীত সিং। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন যশ ও নমিত মালহোত্রা। সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান ও হান্স জিমার।
প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ২০ দিনে ছবিটি ভারতের বক্স অফিসে ৯৭২ কোটি টাকা নেট আয় করেছে। অন্যদিকে, বিশ্বজুড়ে ছবির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১,৭৩৫.১৫ কোটি টাকা। বক্স অফিসে এই বিপুল সাফল্যের মাঝেই ছবির অভিনয় ও চরিত্র নির্বাচন নিয়ে বিতর্ক যে থামার নাম নিচ্ছে না, তনিশা মুখোপাধ্যায়ের মন্তব্য তারই প্রমাণ।
ABOUT THE AUTHOR
হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।