...
...
Next Story

‘পরের বছর জানুয়ারিতেই আমার’, লক্ষ্মীপুজোর দিন কোন বড় খবর দিলেন তনিষ্কা?

পড়াশোনা করতে করতেই কুসুম ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পেয়ে যান তনিষ্কা। কুসুম চরিত্রে অভিনয় করে খুব অল্পদিনের মধ্যেই সকলের প্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী। এত ছোট বয়সে এত সাবলীল অভিনয় দেখে মুগ্ধ হন দর্শকরা। অভিনয়ের পাশাপাশি সমানভাবে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজের পড়াশোনাও।

Published on: Oct 26, 2026, 19:01:15 IST
Advertisement

পড়াশোনা করতে করতেই ‘কুসুম’ ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পেয়ে যান তনিষ্কা। কুসুম চরিত্রে অভিনয় করে খুব অল্পদিনের মধ্যেই সকলের প্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী। এত ছোট বয়সে এত সাবলীল অভিনয় দেখে মুগ্ধ হন দর্শকরা। অভিনয়ের পাশাপাশি সমানভাবে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজের পড়াশোনাও।

লক্ষ্মীপুজোর দিন কোন বড় খবর দিলেন তনিষ্কা?
লক্ষ্মীপুজোর দিন কোন বড় খবর দিলেন তনিষ্কা?

প্রতি বছর বাড়িতে নিয়ম করে লক্ষ্মীপুজোর আয়োজন করেন অভিনেত্রী। বাবা ও মায়ের সঙ্গে করেছেন পুজোর সমস্ত আয়োজন। কিন্তু প্রতিবছরের থেকে এই বছর লক্ষ্মীপুজো বেশ বড় করে করেছেন অভিনেত্রী। কিন্তু কেন? এর পেছনে কি রয়েছে কোনও বিশেষ কারণ?

বাড়িতে বড় করে লক্ষ্মীপুজো করার পেছনের রহস্য নিজেই ফাঁস করলেন অভিনেত্রী। তিনি জানালেন, আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তাঁর প্রথম ছবি মুক্তি পেতে চলেছে। এটি তার প্রথম ডেবিউ ছবি তাও আবার হিন্দি। খুব স্বাভাবিকভাবেই এটা গোটা পরিবারের কাছে একটা বড় খবর।

আরও পড়ুন: ‘যেদিন থেকে ও এসেছে’, বিগ বসের বাড়িতে সুস্মিতার প্রিয় প্রতিযোগী কে?

অভিনেত্রী জানান, সিনেমার নাম ‘তুম রহে না তুম’। এই ছবিতে জিমি শেরগাল, দিব্যা দত্ত, জারিনা, রাজেশ শর্মা সহ নামিদামি ব্যক্তিত্বদের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। আমি নিজেকে নিয়ে ভীষণ গর্বিত। আমার বাবা মাকে নিয়েও আমার গর্বের শেষ নেই। প্রতিমুহূর্তে ওরা পাশে না থাকলে আর এই জায়গায় এসে আমি দাঁড়াতে পারতাম না।

প্রসঙ্গত, তনিষ্কার প্রথম হিন্দি ছবির কথা শোনা মাত্রই জল্পনা কল্পনা বেড়েছে কুসুম ধারাবাহিকের বন্ধ হয়ে যাওয়া নিয়ে। এমনিতেও এই ধারাবাহিক বন্ধের খবর বেশ কিছু মাছ ধরে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এবার যেন সেই খবরই কিছুটা শিলমোহর পড়লো।

আরও পড়ুন: নিরাপত্তার ঘেরাটোপে থেকেও ভক্তদের দেখা দিলেন অমিতাভ, রবিবারে চেনা ছবি জলসায়

কিছুদিন আগেই জি বাংলায় একটি নতুন ধারাবাহিকের প্রমো দর্শকদের সামনে আনা হয়েছে যেখানে অভিনেতা-অভিনেত্রীকে না দেখানো হলেও ধারাবাহিকের নাম প্রকাশ্যে আনা হয়েছে। জি বাংলায় আসন্ন এই ধারাবাহিকের নাম তুমি আছো তাই। খুব স্বাভাবিকভাবেই দর্শকদের মনে প্রশ্ন জেগেছে তাহলে কি এবার সত্যি সত্যি কুসুম ধারাবাহিকের শেষ দিন ঘনিয়ে আসছে? কিন্তু যতদিন না এই খবরটি অফিশিয়ালি ঘোষণা করা হবে ততদিন এটি শুধুই একটি গুঞ্জন হয়েই থেকে যাবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks