...
...
Next Story

‘চিরদিনই’- র সন্তু এবার নতুন ভূমিকায়, কোন সিরিয়াল দেখতে পাওয়া যাবে তন্ময়কে?

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে সন্তু চরিত্রে অভিনয় করে রাতারাতি সকলের নজর কেড়ে নিয়েছিলেন অভিনেতা তন্ময় মজুমদার। প্রথমদিকে অনেকেই ভেবেছিলেন তন্ময় হয়তো নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন কিন্তু পরবর্তীকালে সন্তু চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

Published on: Aug 10, 2026, 16:20:40 IST
Advertisement

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে সন্তু চরিত্রে অভিনয় করে রাতারাতি সকলের নজর কেড়ে নিয়েছিলেন অভিনেতা তন্ময় মজুমদার। প্রথমদিকে অনেকেই ভেবেছিলেন তন্ময় হয়তো নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন কিন্তু পরবর্তীকালে সন্তু চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

‘চিরদিনই’- র সন্তু এবার নতুন ভূমিকায়
‘চিরদিনই’- র সন্তু এবার নতুন ভূমিকায়

ধারাবাহিকে অপর্না চরিত্রের বন্ধু হিসেবে ধরা দিয়েছিলেন তন্ময়। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও তন্ময়ের চরিত্রটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার আবার নতুন চরিত্র নিয়ে ক্যামেরার সামনে আসতে চলেছেন তন্ময়।

আরও পড়ুন: ফেলুদা থেকে শঙ্কু, এক ফ্রেমে গোটা সত্যজিৎ, প্রকাশ্যে সৃজিতের নতুন ছবির পোস্টার

জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘বাঘিনী’ সিরিয়ালে দেখতে পাওয়া যাবে তন্ময়কে। জানা গিয়েছে, এটি গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দেবেন তিনি। যদিও এই চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক সেটা এখনও জানা যায়নি।

বাঘিনী প্রসঙ্গে

‘বাঘিনী’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন নবাকাতা অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। অভিনেত্রী একজন নৃত্যশিল্পী। তাঁকে ফেসবুক থেকে খুঁজে পেয়েছেন ধারাবাহিকের প্রযোজক এবং পরিচালক। অন্যদিকে ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকবেন রাহুল গঙ্গোপাধ্যায়। এর আগে রাহুল অভিনয় করেছেন ‘বৃন্দাবন বিলাসিনী’ ধারাবাহিকে।

ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন একটি প্রমো মুক্তি পেয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামে একটি মেয়ের জীবন সংগ্রামের গল্প দেখানো হবে এই সিরিয়ালে। মেয়েটি প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মধু সংগ্রহ করে আনে। সন্তানকে বুকে নিয়ে প্রতিদিন সাহসের সঙ্গে যুদ্ধ করে সে। সাহসের কাছে হার মানে জঙ্গলের বন্য পশু।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks