...
...
Next Story

আসছে তনু ওয়েডস মনু ৩! কঙ্গনা-মাধবনের জুটি থাকছে তো? ঘোষণা হতেই উত্তেজনা তুঙ্গে

লতি বছর অর্থাৎ ২০২৬ সালেই শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। অর্থাৎ সব ঠিক থাকলে, ২০২৭ সালে মুক্তি পাবে কঙ্গনা ও মাধবনের যুগলবন্দিতে ‘তনু ওয়েডস মনু ৩’।

Updated on: Jun 11, 2026, 09:33:05 IST
Advertisement

‘তনু ওয়েডস মনু রিটার্নস’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার এক দশকেরও বেশি সময় পর, কঙ্গনা রানাওয়াত এবং আর মাধবনের ওয়াপসি হচ্ছে ‘তনু ওয়েডস মনু: দ্য নেক্সট চ্যাপ্টার’ দিয়ে। আর স্বাভাবিকভাবেই ‘তনু ওয়েডস মনু ৩’-এর ঘোষণা হতেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। চলতি বছর অর্থাৎ ২০২৬ সালেই শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। অর্থাৎ সব ঠিক থাকলে, ২০২৭ সালে মুক্তি পাবে কঙ্গনা ও মাধবনের যুগলবন্দিতে ‘তনু ওয়েডস মনু ৩’।

আসছে তনু ওয়েডস মনু ৩।
আসছে তনু ওয়েডস মনু ৩।

এবারের ছবিটি পরিচালনা করবেন মিতাক্ষরা কুমার, যিনি ‘দ্য এম্পায়ার’ এবং ‘হীরামান্ডি’ ছবিতে কাজের জন্য পরিচিত। যদিও নির্মাতারা গল্পের কোনো বিবরণ প্রকাশ করেননি, তবে কঙ্গনার চরিত্র নিয়ে জল্পনা তুঙ্গে। কারণ দ্বিতীয় কিস্তিতে অভিনেত্রীকে দেখা গিয়েছিল দ্বৈত চরিত্রে। তনু এবং কুসুম সাংওয়ান হিসেবে দেখা মিলেছিল কঙ্গনার। কঙ্গনা ও মাধবন ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল দীপক ডোবরিয়াল, জিমি শেরগিল, স্বরা ভাস্কর এবং মোহাম্মদ জিশান আইয়ুবদের।

২০১১ সালে মুক্তি পাওয়া প্রথম ‘তনু ওয়েডস মনু’ ছবিটি ছিল সুপার ডুপার হিট। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিটি তনু ও মনুকে বলিউডের অন্যতম জনপ্রিয় পর্দাজুটি হিসেবে প্রতিষ্ঠিত করে। গল্প এগিয়েছিল ডাক্তার মনোজ শর্মা (মনু) এবং প্রাণবন্ত, স্বাধীনচেতা মেয়ে তনুর প্রেম ও বিয়েকে ঘিরে। লন্ডনে কর্মরত মনু ভারতে এসে তনুকে দেখতে যায় এবং প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে। কিন্তু তনু তখন অন্য একজনের প্রেমে মগ্ন থাকায় বিয়েতে রাজি হয় না। নানা ভুল বোঝাবুঝি, পারিবারিক চাপ, হাস্যকর পরিস্থিতি ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে তাদের সম্পর্ক এগোতে থাকে। শেষ পর্যন্ত তনু বুঝতে পারে মনুর আন্তরিক ভালোবাসার মূল্য, আর দুজনের মিলনের মধ্য দিয়েই গল্পের সুখী পরিণতি ঘটে।

এখন দেখার তনু আর মনুর গল্প, এতগুলো বছর পর কোন চমক নিয়ে আসে দর্শকদের জন্য!

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe